শিক্ষা

প্রশ্নফাঁস: ঢাবির ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন

প্রশ্নফাঁস: ঢাবির ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন

প্রশ্নফাঁসের সাথে জড়িত থেকে ভর্তি হওয়া ৬৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বৃহস্পতিবার সভায় সিদ্ধান্তটি গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।

আগামী সপ্তাহ থেকে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের কার্যক্রম চলবে বলে জানান প্রক্টর।

এর আগে শৃঙ্খলা পরিষদ অভিযুক্ত ৬৯ জনকে বহিষ্কারের সুপারিশ করেছিল সিন্ডিকেট বরাবর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে পৃথক ওই দুটি অভিযোগপত্র দেওয়া হয়।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি জালিয়াতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…