চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নপত্র ফাঁসের প্রতিকারহীন ধারাবাহিকতা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

কয়েক বছর ধরেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে আসছিলেন অভিভাবকরা। তাদের সেই অভিযোগ আরও শক্ত হয় যখন দেখা যায় ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার হলে দেয়া প্রশ্নের হুবহু মিল। এতে অনেকেই নিশ্চিত হন অভিভাবকদের অভিযোগ ভিত্তিহীন নয়। তবে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় সেই অভিযোগ শুরু থেকেই দৃঢ়তার সঙ্গে অস্বীকার করে। যে কারণে তার কোন প্রতিকার হয়নি। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই জড়িতরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। ওই সময়টায় অন্য পাবলিক পরীক্ষাগুলোও (মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা) এই অভিযোগের বাইরে ছিল না। চলমান মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, এ পরীক্ষায় কমপক্ষে দুটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এরইমধ্যে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার হলে দেয়া প্রশ্নের হুবহু মিল নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবার প্রশ্ন ফাঁসের প্রথম অভিযোগ উঠে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায়। এরপর গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার আগেই যে প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তার সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র পুরোটাই মিলে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণায়ের সেই চিরাচরিত উত্তর: প্রশ্ন ফাঁস হয়নি, শিক্ষকদের সাজেশন থেকে কয়েকটি প্রশ্নতো মিলে যেতেই পারে। তাদের দাবি, যদি তা হয়েও থাকে সেটা হয়েছে জেলা প্রশাসনের ট্রেজারি থেকে। আমরা জানি, নিয়মানুযায়ী বিজি প্রেসে একাধিক সেট প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষার কয়েকদিন আগে তা জেলায় জেলায় পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষার তিন দিন আগে প্রশ্নপত্র উপজেলায় নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরীক্ষার দিন সকালে কেন্দ্রসচিব ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলগালা করা প্রশ্নপত্রের প্যাকেট নিয়ে যান পরীক্ষা কেন্দ্রে। শিক্ষা মন্ত্রণালয় বলতে চাইছে, এই কয়েকটি ধাপের কোন একটি ধাপ থেকে প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা থাকে। সেখানে তাদের দায় নেই। কিন্তু এভাবে কি তারা দায় এড়াতে পারে? আমরা লক্ষ্য করেছি, পরীক্ষার কয়েকদিন আগেই শতভাগ নিশ্চয়তা দিয়ে ফেসবুকে একাধিক ব্যক্তি বা গ্রুপের পেজ থেকে প্রশ্ন ফাঁসের ঘোষণা দেয়া হয়েছে। সেখান থেকেই পরীক্ষার আগে বাংলা দ্বিতীয় পত্র এবং গণিত পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। এমনকি মোবাইল ফোন নম্বর দিয়ে বলা হয়েছে, যাদের প্রশ্ন লাগবে, তারা ফোন করুন। আমাদের প্রশ্ন, এমন প্রকাশ্য ঘোষণা দিয়ে ১৭ লাখেরও বেশি শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার প্রশ্নপত্র যখন ফাঁস করা হলো, তখন রাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা কী করছিল? এমন একটি স্পর্শকাতর বিষয় কেন দেশের এত বড় পুলিশ বাহিনীরই বা চোখ এড়িয়ে গেলো? আবার প্রশ্ন ফাঁসের ঘটনা জেনেও কেন পরীক্ষা বাতিল করা হলো না? এর কি কোন প্রতিকার হবে? নাকি আগের ঘটনাগুলোর মতোই এ ঘটনাও চাপা পড়ে যাবে নতুন কোন ঘটনার আড়ালে?

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT