চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসন ক্যাডারের লোকেরা কি ব্রাহ্মণ!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৩৫ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

সচিবালয়ের প্রায় সব উর্ধতন পদস শুধুমাত্র প্রশাসন ক্যাডার থেকে পদায়ন করা কি অন্যায্য ও অন্যায় না? ন্যায়ত: উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে সকল ক্যাডারের কর্মকর্তাদেরই সচিব হবার সমান অধিকার থাকার কথা। কিন্ত প্রশাসনের কোটারি স্বার্থবাজরা অন্য ক্যাডারদের সচিবালয়ে প্রবেশের দ্বার প্রায় বন্ধ রেখেছে। এবং অন্যায় ও বৈষম্যমূলকভাবে অন্য সব ক্যাডারের বদলি, পদায়ন, পদোন্নতি, ট্রেনিং, বেতনবৃদ্ধির ভাগ্যবিধাতা রূপে কাজ করে যাচ্ছে।

একজন আমলা একটা বড় সাইজের কেরানি মাত্র। অথচ যে কোন উচ্চমার্গের পেশাদারকেও তার কাছে সকম্পিত থাকতে হয়। সচিবালয়ে কোন আত্মীয় থাকলে বা সচিবালয়ের কাউকে ঘুষ দিয়ে ম্যানেজ করা গেলে একজনের চলার পথ যতটা মসৃণ, তা না হলে তা ততটাই কঠিন। তাদের ভাবসাব, এটিচ্যুড, দেহভাষায় তাই ব্রাহ্মণ্যযভাবটা প্রবল।

এ বৈষম্য বড় বেশি বর্ণনবাদী। অন্য ক্যাডাররা যেন বা তাদের দাসানুদাস।

Banglabid

এবার আসি সিলেকশন গ্রেড বাতিল হওয়া সদ্য ঘোষিত পে-স্কেলে। সর্বোচ্চ গ্রেড ১ ও ২ শুধু আমলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এখানে অন্য যে কোন ক্যাডারের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হয়েছে। এখানেই শেষ নয়। এরও উপরে সিনিয়র সচিব ও মন্ত্রিপরিষদ সচিব নামে আরো দুটি স্কেল শুধু আমলাদের জন্য আগেই নির্ধারিত করা হয়েছে।

স্বাস্হ্য ক্যাডারের কথা যদি ধরি, এর অধ্যাপকরা গ্রেড-৩ অনুযায়ী বেতনভাতা ও সুবিধা পান। তবে সিলেকশন গ্রেড পেলে স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপকরা গ্রেড-২ তে উন্নীত হতে পারতেন। কিন্তু সিলেকশন গ্রেড বাতিল হওয়ায় তাদের ‘গ্রেডে’র উন্নতি বন্ধ হয়ে গেছে।

গতবছর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩০টি শীর্ষ পদকে গ্রেড-১ এবং ২০টি পদকে গ্রেড-২ তে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসনে গ্রেড-১ সচিব এবং গ্রেড-২ অতিরিক্ত সচিব পদমর্যাদার পদ।

Reneta

এখানে একটা চালাকি আছে। উদাহরণ হিসেবে ধরুন, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালক বাধ্যতামূলকভাবে গ্রেড-২ বা অতিরিক্ত সচিব পদমর্যাদার পোষ্ট। গ্রেড-২ এর কোন অধ্যাপক ডাক্তার এ পদে দায়িত্ব পালন করেন। নতুন পে-স্কেলে যেহেতু সিলেকশন গ্রেডের মাধ্যমে গ্রেড উত্তরণের সুযোগ নাই তাই মেডিকেলের অধ্যাপকের জন্য গ্রেড-৩ ই শেষ ঠিকানা। কেয়ামত পর্যন্ত চাকরি করেও সে কোনদিনই গ্রেড-২ ছুঁতে পারবে না। শুধু বছরওয়ারি চক্রবৃদ্ধিহারের বেতনবৃ্দ্ধির মোয়া নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।

এখন প্রশ্ন উঠবে স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে তা হলে কে বসবেন? উত্তর হলো যেহেতু মেডিকেল অধ্যাপকরা গ্রেড ৩ আর মহাপরিচালকের পদটি গ্রেড-২, সুতরাং সচিবালয় থেকে গ্রেড-২ মানের অতিরিক্ত সচিব আমদানি করা হবে। কৃষি, প্রকৌশলী ও অন্য সব সেক্টরেও একই কাহিনী। এখন যারা সিলেকশন গ্রেড প্রাপ্ত সিনিয়র অধ্যাপক, কৃষিবিদ, প্রকৌশলী আছেন তারা একে একে অবসরে যাবার পর নিজেদের দপ্তর অধিদপ্তরে আমলা ছাড়া আর কাউকে দিয়ে বড় পদগুলো পূরণ করার আর কোন পথ থাকবেনা।

খাই খাই চাই চাই স্বভাবের আমলাদের সবকিছু দখলের কি নিদারুণ প্লানিং ও ঠান্ডা মাথায় তার বাস্তবায়ন! শীর্ষ পদগুলোকে গ্রেড-১ ও গ্রেড-২ তে উন্নীত করা এবং একই সঙ্গে সিলেকশন গ্রেড বাতিল করে অন্যদেরকে ১ বা ২ গ্রেডে উঠার দরজা বন্ধ করে দেয়া সেই দুরভিসন্ধি থেকেই করা।

সিলেকশন গ্রেডটা কার পাকা ধানে মই দিলো যে, আপামর কর্মচারীদের ক্ষোভ, বিক্ষোভ ও অসন্তোষের মুখেও এটি বাদ দিতে কর্তৃক্ষকে এমন অনমনীয় অবস্হান নিতে হবে? জনমতের বিপক্ষে সিলেকশন গ্রেড বাদ দেবার ব্যাপারে এই আপোষহীন অবস্হান থেকেই এর পিছনের দুরভিসন্ধিটা আরো স্পষ্ট হয়ে উঠে।

আমলাদের কুটচালের কাছে সরকার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারলো না অথবা বলা যায় অন্যসব ক্যাডারদের উপেক্ষা করে আমলাদের প্রতি নতজানুতার পরিচয় দিলো।

(প্রকাশিত এই মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই‘র সম্পাদকীয় নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশাসন ক্যাডারের লোকেরা কি ব্রাহ্মণ!

পরবর্তী

ব্লগার হত্যায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গ্রেফতার

পরবর্তী

ব্লগার হত্যায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান গ্রেফতার

হেঁটে বাড়ি ফিরেছে লাখো মানুষ

সর্বশেষ

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT