চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসনিক ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে বিএনপি: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০১৮
অন্যান্য
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, পুলিশ ও সিভিল প্রশাসনের মেধাবী অফিসারদের নামে নানা আজগুবি-বানোয়াট কথা প্রচার করে বিএনপি চাইছে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিতে।

শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: বিএনপি প্রশাসনের বিরুদ্ধে কথা বলছে। সিভিল প্রশাসন-পুলিশ প্রশাসনে যে শৃঙ্খলা বিরাজ করছে, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা যে কমিটমেন্ট নিয়ে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে; সেই মুহূর্তে বিএনপি জনগণের কাছে পাত্তা না পেয়ে পুলিশ প্রশাসনের বিভিন্ন মেধাবী কর্মকর্তাদের নামে অপপ্রচার করে আজগুবি বানোয়াট কথা প্রচার করে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে।

মূলত তারা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অকার্যকর প্রশাসনিক ব্যবস্থা কার্যকর করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। 

তিনি বলেন: যতই দিন যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে তাদের এই ঘৃণ্য মতলব ততই পরিষ্কার হচ্ছে।

ঐক্যফ্রন্ট ও বিএনপির ইভিএম বিষয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন: যেহেতু আমাদের এখনো এক্সপার্টিজ(অভিজ্ঞ) এর অভাব আছে, জনগণেরও এ ব্যাপারে অভিজ্ঞতার অভাব রয়েছে, তাই সরকার চাইছে এবারের নির্বাচনে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করা হোক। নির্বাচন কমিশনও সীমিত আকারে ইভিএমের ব্যবহার চাইছে বলে জানান কাদের।

Reneta

কিন্তু বিএনপি ইভিএমকে কেন্দ্র করে যে অপপ্রচার করেছিল আপনারা দেখুন বাস্তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সঙ্গে তার কোন মিল নেই বলে ইভিএমপর স্বপক্ষে আবার অবস্থান জানান দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এর মধ্যে দেশের বিভিন্ন অংশে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি আনন্দ মিছিল করার ঘটনা ঘটেছে। তাহলে কী কেন্দ্র থেকে কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে? জানতে চাইলে কাদের বলেন: উদ্দীপনাটা যদি না থাকতো তাহলে কি মিষ্টি খাওয়া হতো? মিষ্টি খাচ্ছে খাক না! হয়তো ভেবেছেন পেতে পারেন, তাই হয়তো খাচ্ছেন। এখনো তো আমরা ঘোষণা করিনি। কাল থেকে সবাই জানবেন। কাল অথবা পরশু মনোনয়ন ঘোষণা করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএমএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT