চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে ‘কাকু যখন কুমিল্লায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৮
বিনোদন
A A

চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ৮ পর্বের সিরিজ ‘কাকু যখন কুমিল্লায়’। সাফল্যের ধারাবাহিকতায় নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন।

ঈদের আগের দিন সন্ধ্যা ০৬:১০ মিনিটে প্রচার হয়েছে এর প্রথম পর্ব। এরপর ঈদের দ্বিতীয়দিন সন্ধ্যায় একই সময়ে প্রচার হয় এর দ্বিতীয় পর্ব। প্রচারের পর থেকেই এবারের সিরিজটি প্রশংসা পাচ্ছে। টেলিভিশনে প্রচারের পর ইউটিউবেও দেখা যাচ্ছে ‘কাকু যখন কুমিল্লায়’।

দর্শকদের মতে, গৎবাঁধা প্রেম ও কমেডি নাটকের বিপরীতে গোয়েন্দা সিরিজের কাকু যখন কুমিল্লায় ভিন্নমাত্রা যোগ করেছে।

সিরিজটির গল্পে দেখা যাচ্ছে- কলেজ জীবনে চুপচাপ থাকা আফরিন আখতার দিনকে দিন উপস্থাপক হিসেবে অনেক জনপ্রিয়তা পাচ্ছিলেন। কিন্তু বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলেন না হাসিবুর রহমান। তাই হিংসার বশবর্তী হয়ে শহিদুল আলমকে খুন করে আফরিন আখতারকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কী হয়, তা জানা যাবে ‘কাকু যখন কুমিল্লায়’।

আফজাল হোসেন ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানা গেছে, ঈদের চতুর্থ দিন, ঈদের ষষ্ঠ দিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ‘কাকু যখন কুমিল্লায়’ সিরিজের বাকি অংশ প্রচার হবে।

Reneta

চ্যানেল আইয়ে প্রচারিত সব নাটক দেখা যাবে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে।

https://www.youtube.com/watch?v=QRJGbGO2RCM&t=4s

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনঈদ নাটক ২০১৮কাকু যখন কুমিল্লায়চ্যানেল আইচ্যানেল আই ঈদ নাটকফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT