চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসার পাশাপাশি সমালোচনা নিতেও আমি প্রস্তুত: তৌকীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২১
বিনোদন
A A

‘প্রশংসার পাশাপাশি সমালোচনা নিতেও আমি প্রস্তুত’- নিজের নির্মিত সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি সামনে রেখে এমন মন্তব্যই করলেন নির্মাতা তৌকীর আহমেদ।

বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় নগরীর স্টার সিনেপ্লেক্সে স্ফুলিঙ্গের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে তিনি দর্শকের উদ্দেশ্যে আরো বলেন, স্ফুলিঙ্গ ভালো লাগলে পরিচিতদের সেই জানাবেন। যদি খারাপ লাগে, তবে সেটাও সবাইকে জানাবেন

তিনি বলেন, দর্শক হিসেবে আপনার দৃষ্টিতে যে সিনেমা খারাপ, সেটি তো আপনার পরিচিতদের দেখার দরকার নেই। আমি নিজেও চাই না, খারাপ সিনেমা মানুষ দেখুক। কারণ খারাপ জিনিস দেখলে রুচি নষ্ট হয়। ফলে প্রশংসার পাশাপাশি সমালোচনা নিতেও আমি প্রস্তুত।

এর আগে জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, অজ্ঞাতনামা, হালদাসহ ছয়টি সিনেমা নির্মাণ করে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন তৌকীর। তিনি বলেন, একটা বিষয় লক্ষ্য করেছি, সিনেমা ভালো হলে কৃতিত্ব আমার ভাগে এসে পড়ে। অথচ একা কোনোদিন ভালো সিনেমা নির্মাণ সম্ভব নয়। সবাই মিলে এক হলেই তবে একটি ভালো সিনেমা সম্ভব। আমি আমার ৭টা সিনেমা নির্মাণ করার চেষ্টা করেছি সম্মিলিত প্রয়াসের মাধ্যমে। যেখানে আমার একার ক্রেডিট নেই।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ড দলকে ঘিরে। এখানে ব্যান্ডশিল্পী হিসেবে দেখা যাবে শ্যামল মাওলা ও জাকিয়া বারী মমকে। ছবিতে শ্যামলের বিপরীতে আছেন পরীমনি। আরও আছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু প্রমুখ।

ছবির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ। তিনি এতে অভিনয়ও করেছেন। দি অভি কথাচিত্রের পরিবেশনায় ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে ২৬ মার্চ দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে। করোনা প্রাদুর্ভাবের পর এটাই কোনও সিনেমার সর্বোচ্চ হলে মুক্তির ঘটনা।

Reneta

বুধবার রাতের বিশেষ প্রদর্শনীতে নির্মাতা ছাড়াও হাজির ছিলেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম প্রমুখ। কলকাতায় অবস্থান করায় উপস্থিত হতে পারেননি ছবিটির অন্যতম চরিত্রে অভিনয় করা পরীমনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাকিয়া বারী মমতৌকীর আহমেদপরীমনিলিড বিনোদনশ্যামল মাওলাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT