চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের ‘ভয়াল ১২ নভেম্বর’ আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

আজ ১২ নভেম্বর। উপকূলে এ দিনটি ভয়াল ১২ নভেম্বর হিসেবে পরিচিত। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। উপকূলীয় দ্বীপচরসহ বহু এলাকার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে বিরান জনপদে পরিণত হয়। এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতায় আজও অনেকে শিউরে ওঠেন।

ওই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে ভোলা এবং তৎকালীন নোয়াখালী উপকূলে। ভোলার মনপুরা দ্বীপের ৩২ হাজার মানুষের মধ্যে ২০ হাজার মানুষ প্রাণ হারায়। সেসময় সাগর-নদী-খাল-বিলে ভেসে ছিল অসংখ্য লাশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, মৃতদেহের দাফন বা সৎকার করাও সম্ভব হয়নি। পরিস্থিতির ভয়াবহতায় ঘরবাড়ি, স্বজন হারিয়ে পথে বসেন উপকূলের লাখ লাখ মানুষ। এজন্য একে ‌‘ভোলা সাইক্লোন’ও বলা হয়ে থাকে।

এছাড়াও তৎকালীন নোয়াখালী উপকূলের রামগতি, হাতিয়া, সন্দ্বীপ এবং পটুয়াখালী পরিণত হয় ধ্বংসস্তূপে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এ ঘূর্ণিঝড়কে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে। ১৯৭০ সালের ১২ নভেম্বর সন্ধ্যা থেকে ১৩ নভেম্বর ভোর পর্যন্ত ঘূর্ণিঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হানে।

এ বছর সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ৫১ বছর পূর্ণ হয়েছে। ভয়াল সেই ঝড়ের পর অর্ধশতাব্দী কেটে গেলেও উপকূলের মানুষ এখনও অরক্ষিত, অবহেলিত। প্রযুক্তির উন্নয়নে এখন কিছুটা আগাম বার্তায় ক্ষয়ক্ষতি কম হলেও এখনও উপকূলের মানুষকে রক্ষায় বিস্তারিত প্ল্যান নেই। এমনটাই মনে করছেন উপকূলীয় এলাকা নিয়ে কাজ করা মানুষেরা।

এজন্য দিনটিকে স্মরণে রাখতে ‘উপকূল দিবস’ দাবি জানিয়ে আসছেন ‘উপকূল সন্ধানী সাংবাদিক’ রফিকুল ইসলাম মন্টু। সে লক্ষ্যেই বেশ কয়েক বছর ধরে তার নেতৃত্ব জেলায় জেলায় পালিত হচ্ছে স্মরণসভা, আলোচনা সভা ও উপকূল দিবসের দাবিতে মানববন্ধন। এ বছরও উপকূল দিবস ঘোষণার দাবিতে সরব তিনি। এবার দেশের বাইরেও এ বিষয়ে জনমত গড়ার চেষ্টা করছেন রফিকুল ইসলাম মন্টু।

Reneta

রফিকুল ইসলাম মন্টু বলেন, ‘১৯৭০-এর ভয়াল সেই কালরাত উপকূলের মানুষের জন্য যেমনটা অনিরাপদ ছিল আজও তেমনই অনিরাপদ। উপকূলের মানুষগুলো এখনও নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ঝুঁকি বাড়ছে। কিন্তু উপকূলের মানুষের সুরক্ষায় কোনো একটি বিশেষ দিবস নেই, যেদিন সবাই মিলে উপকূলের মানুষের কথা বলব। স্বাভাবিক সময়ে উপকূলের জীবন যে কতটা অস্বাভাবিক, সে বিষয়ে গণমাধ্যম ও নীতিনির্ধারকদের নজর বাড়িয়ে উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ঘটানোই উপকূল দিবস প্রস্তাবের মূল কারণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT