চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজনায় নাসরিন, পর্দায় আনছেন নিজের জীবনী

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৭:১৩ অপরাহ্ন ২৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

রূপালী পর্দায় ‘আট শতাধিক’ ছবিতে অভিনয় করেছেন নাসরিন। এসব ছবিতে কখনও তার উপস্থিতি ছিল কমেডি, কখনও মন্দ নারী, কখনও বা প্রান্তিক জনগোষ্ঠির প্রতিনিধি। মান্না, শাকিল খানের সঙ্গে পার্শ্ব নায়িকা হিসেবে চল্লিশ’টির বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। ২৬ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নাসরিন আসছেন নতুন পরিচয়ে!

হ্যাঁ। প্রথমবারের মতো চলচ্চিত্রে লগ্নি করবেন এক সময়ের আলোচিত অভিনেত্রী নাসরিন। তার ভাষায়, প্রযোজনায় আসছি সিদ্ধান্ত একেবারে পাক্কা। চ্যানেল আই অনালাইনকে নাসরিন বলেন, গল্পের কাজ চলছে। কমল সরকার ছবির চিত্রনাট্য লিখবেন।

নাসরীনের জীবনী নিয়ে কে সিনেমা করবেন? প্রশ্নে তিনি বলেন, ছবি নির্মাণের জন্য আমি দুজন পরিচালককে মাথায় রেখেছি। যেকোনো একজন রাজি হলেই ভালো। একজন আবুল খায়ের বুলবুল, অন্যজন আজিজুর রহমান। তারা দুজনেই আমার টার্গেট। ছোট থেকে তারা আমাকে স্নেহ দিয়ে নাসরিন বানিয়েছেন।

নাসরিন প্রযোজিত এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ছবিটা নির্মিত হবে আমার জীবনী (বায়োপিক) নিয়ে। ১২-১৩ বছর থেকে আমার জীবন সংগ্রাম শুরু হয়। গল্পটা শুরু হবে এখান থেকে। শুধু একটা নয়, কয়েকটা কিস্তিতে ছবি বানাতে চাই। অনেকদিনের ইচ্ছে ছিল সিনেমা প্রযোজনা করবো। ছবি নির্মাণের কথা আমার আরও আগেই ছিল।

নিজের বায়োপিকে শ্রাবণ শাহকে নায়ক হিসেবে চান নাসরিন

কিন্তু সময় তো চলে যাচ্ছে। সেজন্য চিন্তা করলাম এখন থেকে শুরু করলেও হয়তো মুক্তি দিতে ছয় মাস কিংবা এক বছর হয়ে যাবে। নাসরিনের ছোটবেলার চরিত্রে অভিনয় করবে রানী নামের তার এক আত্মীয়। ছবির নায়ক হিসেবে দেখা যাবে শ্রাবণ শাহকে। নাসরিন বলেন, শ্রাবণ অনেক ভালো ছেলে। আমার দীর্ঘদিনের বন্ধু। আমরা একসাথে স্টেজে পারফর্ম করি। সে আমার জীবনের অনেক কিছুই জানে। সেজন্য তাকে নিচ্ছি।

শ্রাবণ শাহ এর আগে আপন মানুষ, ইঞ্চি ইঞ্চি প্রেম, তোকে ভালবাসতেই হবে, দাবাং, অশান্ত মেয়ে, পরশ প্রেমের ছোঁয়া, দ্যা স্টরি অফ সামারা ছবিগুলোতে অভিনয় করেছেন। খবরটি নিশ্চিত করে তিনি বলেন, অনেকদিন ধরে কাজের কথা হচ্ছিল। তিন আগে চূড়ান্ত আলাপ হয়েছে। ঈদুল আযহার পর কাজ শুটিং শুরু হবে।

Reneta

নাসরিনের রুপালি পর্দায় অভিষেক হয় ১৯৯২ সালে, ‘অগ্নিশথপ’ ছবির মাধ্যমে। তারপর নাসরিনের পরিচিতি আসে প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে। দিলদার মারা যাবার পর কাবিলার সঙ্গেও জুটি বেঁধে কৌতুক চরিত্রে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। তিনি নেতিবাচক কিছু চরিত্রে কাজ করেও দর্শক মুগ্ধ করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কাবিলাদিলদারপ্রযোজনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT