চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজক সমিতির কমিটি বাতিল, আপিলের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০২০
বিনোদন
A A
প্রযোজক ও পরিবেশক সমিতি/ ছবি: নাহিয়ান ইমন

প্রযোজক ও পরিবেশক সমিতি/ ছবি: নাহিয়ান ইমন

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের একটি আদেশে এ তথ্য জানানো হয়েছে।

তবে এই আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে সদ্য আদেশে বাতিলকৃত প্রযোজক সমিতির নেতারা। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।

কার্যনির্বাহী পরিষদের কমিটি বাতিল করার কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, ২০১৯-২১ মেয়াদে প্রযোজক পরিবেশক সমিতির যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে খোরশেদ আলম খসরু, শরিফ উদ্দিন খান দিপু, সামসুল আলম এবং মনতাজুর রহমান আকবর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কারণ তাদের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিষয়ে হাইকোর্ট বিভাগের রিট মামলার আদেশ রয়েছে।

এদিকে খসরু বলছেন, রিট মামলার আদেশটি হয়েছে ২০১৬-২০১৮ মেয়াদের নির্বাচনের জন্য। সেখানে বলা হয়েছে, ২০১৬-১৮ মেয়াদের নির্বাচনে আমরা নির্বাচন করতে পারবো না। কারণ এরআগে আমরা তিনবার নির্বাচিত হয়েছি। কিন্তু বর্তমান যে কার্যনির্বাহী কমিটি, সেটাতো ২০১৯-২১ মেয়াদে!

বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয়ের আদেশ মেনে নিলেও আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। খসরু বলেন, বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে আত্মপক্ষের সুযোগ দেয়নি। তাদের এই আদেশের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে। আমরা মন্ত্রণালয়ের কাছে আগামি দুয়েক দিনের মধ্যেই আপিল করবো। আমরা আশাবাদী, ২০১৯-২১ মেয়াদী কমিটিকেই পুনর্বহাল করা হবে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০১৯-২১ মেয়াদের নির্বাচনটি নিয়ম মেনে হয়নি জানিয়ে অভিযোগ করেন অভিনেতা জায়েদ খান। যার প্রেক্ষিতে নির্বাচন নিয়ে তদন্ত করে প্রযোজক সমিতিকে বাতিল বলে ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়।

Reneta

একই আদেশে বাণিজ্য অধ্যাদেশ ১৯৬১ এর ১০-এর ধারা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হককে প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসক নিয়োগ করা হয়েছে। এই দায়িত্ব গ্রহণের একশ বিশ দিন সময়ের মধ্যে প্রশাসককে নির্বাচন সম্পন্ন করার আদেশও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আপিলএফডিসিখসরুচলচ্চিত্রজায়েদ খানপ্রযোজক সমিতিবাণিজ্য মন্ত্রণালয়লিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT