চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে: ভোট দেয়ার পর শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
বিনোদন
A A

বিএফডিসিতে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে এফডিসির সর্বত্বই উত্তেজনা আর উচ্ছ্বাস!

বহু বছর পর এই নির্বাচনকে ঘিরে এদিন এফডিসিতে আইন শৃঙ্ক্ষলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এমনকি এই নির্বাচনকে ঘিরে এফডিসি কেন্দ্রীক চলচ্চিত্রের অন্য সংগঠনগুলোকেও বেশ চাঙ্গা দেখা গেছে।

প্রযোজক সমিতির সদস্যরা সকাল থেকে ভোট দিতে উপস্থিত হোন কেন্দ্রে। সদস্য হিসেবে বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আসেন দুপুর একটার দিকে। এরপর প্রযোজক সমিতিতে কিছু সময় অবস্থানের পর তিনি ভোট দেন।

ভোট দিয়ে বের হবার পর তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন। চলচ্চিত্রের ভবিষ্যত সম্পর্কে মন্তব্য করেন ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক ও প্রযোজক।

শাকিব বলেন, প্রযোজক বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। আজ আনন্দের দিন। বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে, বেশ ভালো লাগছে।

প্রযোজক সমিতির নির্বাচনে ২১ টি পদের জন্য লড়ছেন ৪১জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে চিত্রনায়িকা ববিও নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

Reneta

প্রায় আট বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে পরিচালিত প্রযোজক সমিতি ভারমুক্ত হয়ে নিয়মিত নেতৃত্বের হাতে পড়বে। এতে নেতৃত্বের বন্ধ্যাত্ব যেমন ঘুচবে, তেমনি চলচ্চিত্রের প্রধান সংগঠন হিসেবে স্বীকৃত প্রযোজক সমিতির গতিশীলতায় চলচ্চিত্র শিল্পও গতিশীল হবে বলে মনে করছেন পরিচালক এবং শিল্পীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রযোজকলিড বিনোদনশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬

নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আর্জেন্টিনা-মিশর রেফারিং বিতর্ক: যে ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT