বাংলাদেশের চলচ্চিত্র ব্যবসার নতুন খবর নিয়ে আসছেন পরিচালক অনন্য মামুন। তিনি জানান, প্রযোজনা প্রতিষ্ঠান ‘লাইভ টেকনোলজিস’ এমন এক প্রযুক্তি আনবে, যার মাধ্যমে প্রযোজকেরা চলচ্চিত্রে লগ্নি করা টাকা ফেরত পাবেন। আজ শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের টালিগঞ্জ ক্লাব থেকে ফেসবুক পোস্টে এমনটাই জানালেন মামুন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,
‘এখন সিনেমা রিলিজ করে হল থেকে মেশিন ভাড়া ও পাবলিসিটির টাকাও ওঠানো অনেক কষ্টের বিষয়..তারপরও সিনেমা শিল্পকে ভালোবেসে প্রযোজকরা সিনেমা বানিয়ে যাচ্ছে…অনেকেই হয় তো বলবেন, সিনেমা না নায়িকাকে ভালোবেসে প্রযোজকরা সিনেমা বানাচ্ছেন। নায়িকাকে ভালোবাসতে ১ কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে হয় না। সিনেমার টাকা তাহলে কোথায় থেকে ফেরত আসবে? সেটার সমাধানের একটা উপায় বের করছে ” লাইভ টেকনোলোজিস “। খুব দ্রুত বাংলাদেশের সিনেমা ব্যবসার নিয়ে নতুন কিছু খবর দিবো আপনাদের। সিনেমা হল ছাড়ায় ও সিনেমা ব্যবসার টাকা ফেরত আনা সম্ভব…।’









