চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তি নেশা থেকে সন্তানদের দূরে রেখেছেন স্টিভ জবস, বিল গেটস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

নিজেদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদেরকে অতিমাত্রায় প্রযুক্তি ব্যবহার করতে দেননি বিল গেটস দম্পতি। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটসের আগেই নিজের সন্তানদেরকে খুব বেশিমাত্রায় প্রযুক্তি নেশায় আক্রান্ত হতে দেননি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

বিল গেটস জানিয়েছেন, তার সন্তানরা অন্য সময়বয়সীদের মতো মোবাইল ফোনের বায়না করতো। তবে তিনি ও তার স্ত্রী মেলিন্ডা সন্তানদের বয়স ১৪ হওয়ার আগে সেসব বায়নায় কান দেননি।

ডেইলি মিররকে দেয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘আমরা ওদের জন্য বাসায় কম্পিউটার-টিভির স্ক্রিন কতক্ষণ খোলা রাখা যাবে এমন নির্দেশনা দিয়েছি। ওরা যাতে সঠিক ও প্রয়োজন মাফিক সময়ে ঘুমায় সে ব্যাপারে বাসায় একটা নিয়ম মেনে চলার চেষ্টা করেছি।’


তিনি আরও বলেন, ‘খাবার টেবিলে আমরা মোবাইল ফোন নিতাম না। ওদের ১৪ বছর না হওয়া পর্যন্ত ওদের হাতে মোবাইল ফোন দেইনি। অবশ্য অন্য সময়বয়সীরা হাতে মোবাইল ফোন পেয়েছে এমনটা জানিয়ে ওদের অভিযোগ শুনতে হয়েছে অনেকবার।’

স্টিভ জবসের সঙ্গে অনেক ব্যাপারে বিল গেটসের অমিল ছিল। তবে অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকে প্রযুক্তি নেশা থেকে দূরে রাখার ব্যাপারে দু’জনের মিল স্পষ্ট।

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসও কমবয়সী সন্তানদেরকে রেখেছিলেন প্রযুক্তির অতিনাগালের বাইরে। অ্যাপলের আইপ্যাড বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে ডিভাইসটি নিজের সন্তানদেরকে সেগুলোতে আটকে থাকার সুযোগ দেননি প্রয়াত স্টিভ জবস। বাসায় অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার হতে দেননি তিনি।

Reneta


স্টিভ জবসের জীবনীর লেখক ওয়াল্টার আইজ্যাকসন জানান, প্রতি সন্ধ্যায় স্টিভ ডিনারের টেবিলে সন্তানদের সঙ্গে বই, ইতিহাস কিংবা অন্য অনেক বৈচিত্রপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেন। তখন কেউ আইপ্যাড কিংবা অন্য কোন ডিভাইস বের করতো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিরিক্ত ফেসবুক ব্যবহারফেসবুক আসক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT