চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তি নিয়ে সত্যি হলো বিল গেটসের ভবিষ্যদ্বাণী

নুসরাত শারমিননুসরাত শারমিন
১১:৫৫ অপরাহ্ন ০২, মে ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যেন অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলেন বিংশ শতাব্দীতে কিভাবে হবে প্রযুক্তির ব্যবহার।

১৯৯৯ সালেই তিনি কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যার প্রতিটি অক্ষর এখন বাস্তব। ‘বিজনেস@দ্য স্পিড অব থট’ বইয়ে করা সেই ভবিষ্যদ্বাণীগুলো তখন শুনলে অবিশ্বাস্য মনে হতো। কিন্তু বিংশ শতাব্দীতে প্রযুক্তির উন্নতি সেসব অবিশ্বাস্যকে করে দিয়েছে বাস্তব।

দেখা যাক কী ছিল এখন সম্পর্কে বিল গেটসের তখনের ভবিষ্যদ্বাণী:

দাম যাচাই সাইট: গেটস বলেছিলেন এমন একসময় আসবে যখন মানুষ কোনো জিনিসের দাম বিভিন্ন ওয়েবসাইটে যাচাই করতে পারবে এবং সাধ্যের মধ্যে কম দাম দিয়ে তা কিনতে পারবে। এখন আমরা গুগলে, অ্যামাজন ডটকমে বিভিন্ন জিনিসের দাম যাচাই করে কিনে থাকি।

মোবাইল ডিভাইস: বিল গেটস তার বইয়ে বলেছিলেন, সবাই মোবাইল হিসেবে খুব ছোট ডিভাইস ব্যবহার করবেন যার মাধ্যমে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় সবাই সব ধরণের তথ্য, বাণিজ্যের খবর পেতে পারবেন। এখন স্মার্ট ফোন এবং স্মার্টঘড়ি দিয়ে মানুষ এসব সুবিধা ভোগ করছেন।

ওয়েবে বিল প্রদান, স্বাস্থ্যসেবা: গেটসের বিশ্বাস ছিলো মানুষ একদিন ইন্টারনেটের মাধ্যমে তাদের যাবতীয় বিল পরিশোধ করবেন, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। নি:সন্দেহে এখন তার এই চিন্তা বাস্তবে পরিণত হয়েছে। এখন বিল দিতে, ডাক্তারের শিডিউল পেতে কাউকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না।

Reneta

অনলাইন হোম মনিটর: বাসায় না থাকলে তখন কেউ এসেছিলো কিনা তা সহজেই সবাই অনলাইন হোম মনিটর থেকে জানতে পারে। যার ধারণা গেটস অনেক আগেই দিয়েছিলেন।

সামাজিক গণমাধ্যম: সামাজিক গণমাধ্যমে মানুষ তার বন্ধু, পরিবারের সঙ্গে বিশ্বের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন। এমনটাই ছিল গেটসের অতীত মন্তব্য। আর এখন আমরা সামাজিক মাধ্যম ছাড়া পৃথিবী কল্পনাই করতে পারি না।

খেলার সময় সরাসরি মন্তব্য: গেটস বলেছিলেন, এমন ওয়েবসাইট আসবে যেখানে খেলা চলতে থাকা অবস্থায় সরাসরি মন্তব্য করা যাবে। কে জিতবে, কে হারবে মানুষ তার চিন্তা প্রকাশ করতে পারবেন। এখন ইএসপিএনসহ এমন অনেক সাইট আছে যেখানে সবাই খেলা চলার সময় সরাসরি মন্তব্য করতে পারেন।

স্মার্ট বিজ্ঞাপন: ওয়েব সাইটগুলো মানুষের পছন্দ, রুচির সঙ্গে মিল রেখে তাকে কোনো কিছুর বিজ্ঞাপন দেখাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এখনকার দিনের বেশিরভাগ ওয়েবসাইট এই কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিল গেটস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT