চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তির নতুন অগ্রযাত্রায় বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০১ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A

ইটালি ও ভ্যাটিক্যান সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী ৩টি সুসংবাদ দিয়েছেন, এক. বাংলাদেশের ফোর-জি যুগে প্রবেশ, দুই. মার্চে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তিন. যুক্তরাজ্যের কার্গো নিষেধাজ্ঞা তুলে নেয়া। সত্যই বিষয়গুলো আনন্দের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। গত ১৩ ফেব্রুয়ারি তরঙ্গ বরাদ্দ দেওয়ার পর আজ থেকেই চালু হলো দ্রুতগতির ইন্টারনেট সেবা ফোর-জি। রাজধানীর একটি ক্লাবে ফোর-জি লাইসেন্স হস্তান্তর করা হয়েছে টেলিকম অপারেটরদের মধ্যে। অপারেটররা আগেই ঘোষণা দিয়ে রেখেছিল যে, লাইসেন্স পাবার পর অল্প সময়ের মধ্যেই ফোর-জি সুবিধা চালু করা হবে। সন্ধ্যা নাগাদ ঢাকা ও চট্টগ্রামে ফোর-জি চালু করেছে গ্রামীণফোন। তথ্য পাচার হয়ে যাবার কথিত ভয়ে সাবমেরিন ক্যাবলে যুক্ত না হওয়ার সংস্কৃতি পায়ে ঠেলে বিশ্বের সর্বশেষ প্রযুক্তির স্বাদ নিচ্ছে জনগণ। প্রযুক্তির ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে পিছিয়ে যেতে হবে উন্নয়ন ও অর্থনৈতিক দিক থেকে। এই বিষয়গুলো মাথায় রেখে প্রযুক্তির পূর্ণমাত্রায় ব্যবহার নিশ্চিতে সকলকে কাজ করতে হবে বলে আমরা মনে করি। ফোর-জির মতো উন্নত ব্যবস্থা দেশের প্রান্তিক জনগোষ্টীর কাছে পৌঁছে দিতেও পদক্ষেপ নিতে হবে। জি, টু-জি, থ্রি-জি প্রযুক্তিগুলো নির্দিষ্ট সময়ে দেশে চালু হলেও ঢাকার বাইরে এই সেবাগুলো ঠিকভাবে না পাবার কিছু অভিযোগ রয়েছে। ফোর-জির ক্ষেত্রে যেনো সে ধরণের কোনো পরিস্থিতি না হয়, তা নিশ্চয়ই টেলিকম প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় তদারকি সংস্থাগুলো দেখবে। তাছাড়া জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট গতির ভিত্তিতে বিভিন্ন ধরণের প্যাকেজ ও তার মূল্য ঠিক হওয়াও জরুরি। সব বিষয় ইতিবাচক হলে প্রযুক্তি ব্যবহার করে দেশের পাল্টে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। লাল-সবুজের অগ্রযাত্রা শুভ হোক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোবাইল প্রযুক্তির চতুর্থ প্রজন্মে প্রবেশ করলো বাংলাদেশ

পরবর্তী

প্রথম বই নিয়ে উচ্ছ্বাস ছিলো, এবার আছে আশঙ্কা: শামশাম

পরবর্তী

প্রথম বই নিয়ে উচ্ছ্বাস ছিলো, এবার আছে আশঙ্কা: শামশাম

বার্সা নাকি চেলসি, স্ট্যামফোর্ডে হাসি কার?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT