চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রযুক্তিগত দক্ষতায় সবচেয়ে বেশি পিছিয়ে সরকারি ব্যাংক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৮
অন্যান্য
A A

প্রযুক্তিগত দিক থেকে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো সবচেয়ে বেশি অদক্ষ অবস্থায় রয়েছে। এরপরের অবস্থানে রয়েছে বেসরকারি বানিজ্যিক ব্যাংক এবং ইসলামিক ব্যাংক।

ব্যাংকিং খাত নিয়ে ‘৭ম বার্ষিক ব্যাংকিং সম্মেলন ২০১৮’ এর অনুষ্ঠানে ব্যাংক বিষয়ক গবেষণা পত্রে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে ইউনিভার্সিটি মালয়শিয়া পারলিস’র অধ্যাপক রোসনি বাকারের তত্বাবধানে “ডু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকস আউটপারফর্ম স্টেট ওউন্ড কমার্শিয়াল ব্যাংক? ইমপিরিক্যাল ইভিডেন্স ফর্ম বাংলাদেশ” শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রবন্ধে বিভিন্ন ব্যাংকের (সরকারি ও বেসরকারি মালিকানাধীন এবং ইসলামিক) পারফরমেন্স মূল্যায়ন করে বলা হয়েছে, প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে বেশি অদক্ষ সরকারী মালিকানাধীন ব্যাংকগুলো। এরপরের অবস্থানে রয়েছে বেসরকারি বানিজ্যিক ব্যাংক এবং ইসলামিক ব্যাংক।

সভায় খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সংক্রান্ত অন্য একটি প্রবন্ধে বলা হয়েছে, খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। এটা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের জন্য বড় উদ্বেগের বিষয়।

Reneta

খেলাপি ঋণ কমিয়ে আনতে ঋণ বিতরণে সর্তক পরিকল্পনা, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, ব্যাংক পরিদর্শন এবং মূলধন পর্যাপ্ত রয়েছে কিনা- এসব বিষয় যাচাই করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। তিনি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলা ব্যাংকিং খাতেও প্রযুক্তিগত দিক দিয়ে পারদর্শীতা অর্জন করা জরুরী। তাছাড়া উন্নতির ধারা বজায় রাখতে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে হবে বলে মনে করেন তিনি।

ফজলে কবির বলেন, ব্যাংকিং খাতে উন্নতির পেছনে বিআইবিএম গুরুত্বপূর্ন অবদান রেখে আসছে। বিআইবিএমের গবেষণা এবং তথ্য অনুসন্ধান ব্যাংকিং খাতে নতুন ধারণা তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

এজন্য সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান তিনি।

সভায় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দিন আহমেদ বলেন, অনেকে ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়। এদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা নিতে হবে। এই জন্য বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, পাকিস্তানের প্রায় সব ব্যাংকের ক্রেডিট কার্ডের ডাটা হ্যাকড হয়েছে। বাংলাদেশের অনেক ব্যাংক তথ্যপ্রযুক্তিগত দিক থেকে এখনও শক্তিশালী হয়ে উঠেনি। তাই প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়ে সজাগ থাকা জরুরী।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, নভেম্বর-ডিসেম্বরের দিকে ব্যাংকগুলো খেলাপি ঋণ কম দেখানোর জন্য খেলাপি গ্রাহকদের কিছু ঋণ দিয়ে পুনঃতফসিল করে নেয়। বছর শেষে যাতে ব্যাংকের খেলাপি ঋণ কম দেখানো যায় সেজন্য ব্যাংকগুলো এই কৌশল নেয়।

সভা শেষে খেলাপি ঋণ বিষয়ে সম্মেলনের সমন্বয় কমিটির চেয়ারম্যান ড. আহসান হাবীব চ্যানেল আই অনলাইনকে বলেন, যেসব গ্রাহক ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়, তাদের উপর চাপ প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, যারা প্রকৃত কোন কারণে খেলাপি হয় তাদের ঋণ পুন:তফসিলের সুযোগ দেয়া যায়। তবে সেক্ষেত্রেও গ্রাহক আসলে কী কারণে খেলাপি হলো তা তদন্ত করে দেখতে হবে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয় তবে তাকে ঋণ পুন:তফসিলের সুযোগ দেয়া উচিত হবে না। বরং চাপ প্রয়োগ করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

অনেক ব্যাংকই খেলাপি ঋণের সঠিক তথ্য দিতে চায় না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নেতিবাচক প্রভাব যেন না পড়ে সেজন্য কিছু ক্ষেত্রে ঋণ খেলাপির সঠিক চিত্র দেখাতে চায় না ব্যাংকগুলো। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া দরকার। যেন প্রতিমাসে সময়মত ব্যাংকের সঠিক চিত্র বাংলাদেশ ব্যাংককে দিতে বাধ্য থাকে।

সভায় ভারতের ব্যাংকগুলোর উপর করা “অ্যানালাইসিস ব্যাংক স্ট্যাবিলিটি ইন ইন্ডিয়া: ইভিডেন্স ফর্ম ২০০৭-১৬” শীর্ষক প্রবন্ধে ভারতীয় ব্যাংকের বাজার কাঠামো এবং মুনাফা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়েছে। ৬৬টি ব্যাংকের তথ্য নিয়ে প্রস্তুত করা ওই প্রবন্ধে বলা হয়, ভারতের সরকারী-বেসরকারী ব্যাংক অনেক বেশি স্থিতিশীল তা বলা যাবে না। যদিও ব্যাংকগুলোতো তারল্য মোটামুটি স্থিতিশীল।

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাপি ঋণপ্রযুক্তিগত দক্ষতাবাংলাদেশ ব্যাংকবিআইবিএমব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্পকর্ম প্রদর্শনী: ধ্বংসের আগুন পেরিয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য ঐক্যের ডাক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস অব এশিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নতুন সরকারের কাছে প্রত্যাশা কী?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT