চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় অভাব প্রযুক্তিগত উৎকর্ষতা

আদিত্য শাহীনআদিত্য শাহীন
৯:০৮ পূর্বাহ্ন ১৮, মার্চ ২০২২
শিল্প সাহিত্য
A A

বইমেলায় এসে স্টল খুঁজে পাওয়া যায় না। প্রকাশনা বাড়ছে। বইমেলার প্রসার ঘটছে। কিন্তু বইমেলার প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে তেমন কিছু ভাবা হচ্ছে না। ভাবার বিপুল সুযোগ রয়েছে। আমরা চাইলেই বইমেলার একটি মোবাইল অ্যাপ তৈরি করতে পারি। সেখানে বইমেলার স্টল, ম্যাপ ও লোকেশন দেখিয়ে দিতে পারি। জিপিএস-এর অসাধারণ কার্যকারিতার যুগে বইমেলায় সে ব্যবস্থাটি করে ওঠা কঠিন কিছু নয়। এখন সব কাজেই মোবাইল তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে। শিশু থেকে বৃদ্ধ সবাই মোবাইলে অভ্যস্থ হয়ে উঠছেন। বেশির ভাগ মানুষের কাছেই স্মার্ট ফোন। এই প্রসারতাকে আমরা সাহিত্য তথা বইয়ের এই উৎসবে কাজে লাগাচ্ছি না।

শুধু স্টল খুঁজে পাওয়ারই ব্যাপার নয়। যদি বইমেলার একটি সমন্বিত মোবাইল অ্যাপ তৈরি করা যায়, আর সেখানে সবগুলি প্রকাশনার ওয়েব সাইটের লিংক যুক্ত করা যায়, তাহলে লেখক পাঠক ও প্রকাশকের জন্য খুলে যেতে পারে নতুন দুয়ার। যারা স্টল খুঁজছেন তারা শুধু স্টলই নয়, রীতিমত বইয়ের তথ্য খুঁজে বুকিং দিয়ে রাখতে পারেন। বইটি স্টলে এখনই পাওয়া যাবে কি-না তাও জানা যাবে। বইমেলায় অনেক পাঠক স্টলে গিয়ে বই না পেয়ে ফিরে যান। কারণ বইটি শেষ হয়ে গেছে। বইমেলায় এমন বিড়ম্বনায় এড়ানো সম্ভব।

অনেকেই ভাবতে পারেন এসব আয়োজনে বইমেলার চিরাচরিত ঐতিহ্য, আবহমান উন্মুক্ত অবস্থাটি ক্ষুন্ন হবে। আসলে তা নয়, প্রযুক্তি জীবনের অপরিহার্য অংশ। প্রযুক্তি আমাদের জীবনকে সর্বোতোভাবে সহজ করে চলেছে। বইমেলাকে কেন প্রযুক্তি সহযোগিতায় আরো বেশি সুবিধাজনক করে তুলবো না?

বইমেলায় অনলাইন মাধ্যমেই নতুন পাণ্ডুলিপি গ্রহণের একটি রেওয়াজ থাকা উচিত। সৃজনে উন্মাতাল এমন মৌসুমে অনেক নতুন লেখক তৈরি হন। লেখকদের নতুন লেখা তৈরি হয়। চাইলেই প্রথম লেখা পাণ্ডুলিপি বইমেলায় জমা নিয়ে তার একটি মুলযায়নের ব্যবস্থা করতে পারে বাংলা একাডেমি। এর সঙ্গে যুক্ত হতে পারে পুস্তক প্রকাশক সমিতিও। তারা বাংলা একাডেমির মাধ্যমে নির্বাচিত পাণ্ডুলিপি প্রকাশ করতে পারে। এখানে পাণ্ডুলিপির পুরস্কারও প্রবর্তন করা যেতে পারে।

স্বনামধন্য প্রকাশনা সংস্থা অনুপম প্রকাশনীর সত্তাধিকারী মিলন নাথ সেদিন বলছিলেন, দায়িত্বশীল প্রকাশকরা বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছেন, একটি গ্রন্থ নীতি প্রণয়ন হোক। এই শিল্পকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনতে গেলে গ্রন্থ নীতির কোনো বিকল্প নেই। কিন্তু সেদিকে অগ্রসর হওয়ার কোনো আলামত দেখা যায় না।

আমাদের দেশে সবক্ষেত্রেই ‘যা চলছে চলুক’ মনোভাবটি বহু আগে থেকেই প্রচলিত। মানুষের জীবন ও মূল্যবোধের সঙ্গে যুক্ত যে খাত, সেই খাতটিকে অবহেলায় রেখে আমরা অগ্রগতির স্বপ্ন দেখলে, তা হবে নিস্ফল আবেদন।

Jui  Banner Campaign
ট্যাগ: বইমেলাবাঙালির সপ্তম ঋতু
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT