৮৪ ফুট লম্বা ভিআইপি প্রমোদতরী। তাতে ফটো শুট করেছেন বলিউড তারকা কারিনা কাপুর। দুই দিনে তিনি পাঁচটি ভিন্ন ভিন্ন পোশাক পড়েছেন। এই ফটো শুটের ভাবনা ছিল ‘রাজকীয় বিয়ে’। আর গত সপ্তাহে পুরো ফটো শুট হয়েছে দুবাইয়ে। লন্ডনের একটি ব্রাইডাল ম্যাগাজিনের প্রচ্ছদ আর প্রচ্ছদ প্রতিবেদনে ব্যবহার করা হবে ছবিগুলো।
এবারই প্রথম বলিউডের কোনো তারকা স্থান পেয়েছেন এই ব্রাইডাল ম্যাগাজিনের প্রচ্ছদে। কারিনার জন্য পোশাক তৈরি করেছেন পাকিস্তানের ডিজাইনার ফরাজ মান্নান।
গত ২২ মার্চ লন্ডন যান সাইফ আলী খান ও কারিনা কাপুর। জানা গেছে, তখন তারা এই ফটো শুটের ব্যাপারে আলোচনা চূড়ান্ত করতে গিয়েছিলেন।
গত বছর ডিসেম্বরে মা হয়েছেন কারিনা কাপুর। এর কয়েকদিন পর মুম্বাইয়ের একটি ফ্যাশন শোর ‘শো স্টপার’ হন তিনি। বিজ্ঞাপনের শুটিংও করেছেন। মিড–ডে।









