আঞ্চলিক ছবি হয়েও বক্স অফিস কাঁপানো ছবি ‘বাহুবলী টু’ এবার মুক্তি দেয়া হবে চীনে। তার জন্য সব প্রস্তুতিই নেয়া হয়েছে। ঠিক কবে মুক্তি দেয়া হবে সেই তারিখটি এখনো চূড়ান্ত না হলেও ঘোষণা এসেছে, শিগগিরই কোন সুবিধাজনক তারিখে ছবিটি চীনে মুক্তি দেয়া হবে।
‘বাহুবলী টু’ ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১,৫৭৭ কোটি রুপি। তাই কোন ভারতীয় সিনেমা হিসেবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের ছবি।
চীনের বাজারে অবশ্য বেশ দখল আছে বলিউডি সিনেমার। আমির খানের ‘দঙ্গল’ ছবিটি চীনে চুটিয়ে ব্যবসা করেছে। এখন পর্যন্ত সবমিলিয়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ১,৫৪৬ কোটি রুপি যার মধ্যে সাড়ে ৭০০ কোটি রুপি আয় করেছে চীনেই। ডেকান ক্রনিকল।








