চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীর সিকদার ৩ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

তথ্য প্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ফরিদপুর আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অনিমেষ রায় ও নারায়ণ চন্দ্র সাহা।

সাংবাদিক প্রবীর সিকদারকে ফরিদপুরের ১নং আমলী আদালতে হাজির করা হয় সকাল ১১টা ২০ মিনিটে। আবেদন করা হয় ১০ দিনের রিমান্ডের। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হামিদুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।

রিমান্ডে তাকে শারীরিক ও মানসিকভাবে চাপসৃষ্টি না করে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রবীর সিকদারের স্ত্রী অনিকা সিকদার তার অসুস্থতার কথা বিবেচনা করে রিমান্ডের পরিবর্তে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, তার প্রেসার বেড়ে গেছে, সে ওই নকল পা টা পরতে পারছেন না, ওখানে ঘা হয়ে গেছে। তাই আমি মাননীয় আদালতের কাছে বলতে চেয়েছিলাম তাকে যেন জেলগেটেই জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু বলতে পারিনি, আমাকে বের করে দেওয়া হয়েছে।

নিজের প্রাণহানির আশংকার কথা উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রীসহ তিনজনের নাম দিয়ে ফেসবুকে পোস্ট দিলে রোববার সন্ধ্যায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে। ওই রাতেই ফরিদপুরের এপিপি স্বপন পাল তথ্য প্রযুক্তি আইনে প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রবীর সিকদারের দেওয়া পোস্টে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় তিনি মামলা করেছেন। সোমবার প্রবীরকে ফরিদপুর ১ নং আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

ম্যাজিস্ট্রেট তখন শুনানি না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলে সাংবাদিক প্রবীরকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়।

তবে প্রবীর সিকদারের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু বলেন, যেহেতু এজাহারে কোনো অজ্ঞাত আসামী নেই, এবং তার লেখা স্ট্যাটাসটা পুরোটাই এজাহারে তুলে দেওয়া হয়েছে তাই এমন পরিপূর্ণ এজাহারে রিমান্ডের কোনো আবশ্যকতাই নেই। আদালত সতর্কতার সঙ্গে এই জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার কথা বলেছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে শেরে বাংলা নগর থানার এসআই জলিলের নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ তাকে তুলে নিয়ে যায়। তখন তিনি তার নিজ দৈনিক বাংলা ৭১ ও অনলাইন পত্রিকা উত্তরাধিকার ৭১ নিউজ এর অফিসে কাজ করছিলেন। এরপর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়। পরে গভীর রাতে তাকে নিয়ে ফরিদপুর রওয়ানা হয় পুলিশ।

২০০১ সালে দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকাকালে সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হন তিনি। সেসময় একটি পা হারান প্রবীর সিকদার। এরপর দেশে বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দৈনিক সমকালে যোগ দেন প্রবীর সিকদার। এরপর তিনি কালের কন্ঠে যোগ দেন।

বর্তমানে তিনি একটি দৈনিক ও একটি অনলাইন পত্রিকা চালান।জনকণ্ঠে থাকাকালীন তিনি ‘তুই রাজাকার’ শিরোনামে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন। সেই প্রতিবেদেন তিনি বিশেষ কিছু ব্যক্তির মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয়ে লেখার কারণে তার উপর হামলা হয়।

ট্যাগ: প্রবীর সিকদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রবীর সিকদারের পক্ষে যে কোনো বারের আইনজীবী লড়তে পারবেন’

পরবর্তী

সাংবাদিক নেতা শওকত মাহমুদ আটক

পরবর্তী

সাংবাদিক নেতা শওকত মাহমুদ আটক

পরলোকে বাংলাদেশের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়

সর্বশেষ

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT