প্রবীর সিকদারকে রোববার রাতে বিনা নোটিশে তার পত্রিকার অফিস থেকে পুলিশ উঠিয়ে নিয়ে যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে কোনও ব্যখ্যা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার সাকালে তাকে না পাওয়া গেলে বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
রাতে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আহবান জানান সংগঠনের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ।
তিনি ওই পোস্টে লিখেছেন, রোববার দিবাগত রাতের মধ্যে প্রবীর সিকদারকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দেওয়া না হলে আজ সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বাধ্য হবে তার মুক্তির দাবিতে বৃহত্তর ও কঠোর কর্মসূচি দিতে ।
আশা করছি, সোমবার সকালের মধ্যেই প্রবীর সিকদারকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো । তার ব্যত্যয় মেনে নেওয়া হবে না।







