চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২০
অর্থনীতি
A A

এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় স্কিম চালু করার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। মাসিক কিংবা ত্রৈমাসিক কিস্তিভিত্তিক এ সঞ্চয় স্কিম খুলতে পারবেন তারা। যার মেয়াদ হবে ১ বছর বা তার চেয়ে বেশি হবে। এই সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে ঋণ নিতে পারবেন প্রবাসীরা।

প্রবাসীদের উপার্জনের অর্থ বিনিয়োগে আনতে এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে বিদেশে থাকা স্বল্প আয়ের প্রবাসীরা এ সঞ্চয় স্কিমে বিনিয়োগ করে উপকৃত হবেন।
রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রবাসীদের জন্য বর্তমানে ৩ ধরনের সঞ্চয় বন্ড চালু রয়েছে। এগুলোতে কেবল বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের সুযোগ রয়েছে। নতুন নির্দেশনায় এখন স্থানীয় মুদ্রা টাকায়ও বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং চ্যানেলে কিংবা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিট্যান্স নগদায়নের মাধ্যমে, বাংলাদেশে বেড়াতে আসার সময় প্রবাসীর সঙ্গে নিয়ে আসা বৈদেশিক মুদ্রা দিয়ে এবং প্রবাসীদের নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি নগদায়নের মাধ্যমে সঞ্চয় স্কিমে অর্থ জমা করা যাবে। বিদেশে যাওয়ার আগে কোনো জমা প্রদান ছাড়াই এ সংক্রান্ত হিসাব খোলা যাবে।

এসব সঞ্চয় স্কিমে প্রতিযোগিতামূলক হারে সুদ প্রদান করতে পারবে ব্যাংক। একই সাথে বৈদেশিক মুদ্রা নগদায়নের মাধ্যমে পরিচালিত হিসাব বিবেচনায় সুদে বিশেষ সহায়তা প্রদান করতে বলা হয়েছে।

সঞ্চয় স্কিমের মেয়াদ পূর্ণ হওয়ার পর প্রবাসী হিসাবধারীর মনোনীত ব্যক্তিকে ব্যাংক স্কিমে জমানো অর্থ সুদসহ প্রদান করতে পারবে। তবে বিকল্প ব্যবস্থায় সঞ্চয় স্কিমের স্থিতি দ্বারা প্রবাসী ব্যক্তি নতুন করে তার নামে স্থায়ী আমানত হিসাবও খুলতে পারবে।

এতে আরো বলা হয়, হিসাবধারী প্রবাসী স্থায়ীভাবে দেশে চলে আসার পর উক্ত হিসাবের স্থিতি এককালীন কিংবা পেনশন পদ্ধতিতে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে হিসাবধারী গ্রহণ করতে পারবে। সঞ্চয় স্কিম চলাকালীন হিসাবধারী দেশে প্রত্যাবর্তন করলে এবং স্থানীয় উৎসের আয় দ্বারা উক্ত স্কিম নিবাসী হিসাবের মতো পরিচালনা করতে পারবে।

এছাড়া বিদেশে অবস্থানকালে উপযুক্ত কারণে অর্থের প্রয়োজন হলে আবেদন দাখিলসাপেক্ষে প্রয়োজনীয় অর্থ বিদেশে প্রেরণের বিষয় বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকসঞ্চয় স্কিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ববিদ্যালয়গুলোতে শূন্যপদে ভিসি নিয়োগে ‘ভিসি পুল’: শিক্ষামন্ত্রী

পরবর্তী

সেপ্টেম্বর থেকে শিশুদের স্কুলে ফেরানো হবে নৈতিক দায়িত্ব: বরিস জনসন

পরবর্তী

সেপ্টেম্বর থেকে শিশুদের স্কুলে ফেরানো হবে নৈতিক দায়িত্ব: বরিস জনসন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে রক্ষা করতে হবে

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT