পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কর্মীর মেধাবী সন্তাদের মধ্যে যারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিইসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ষ্ঠ শ্রেণি/সমমান (ইংলিশ মিডিয়াম এর জন্য লেভেল-৬), জেএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৯ম শ্রেণি/সমমান (ইংলিশ মিডিয়াম এর জন্য লেভেল-৯) এবং এইচএসসি/সমমান/এ-লেভেল পরিক্ষায় উত্তীর্ণ হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়/পাবলিক মেডিকেল কলেজে প্রথম বর্ষ/প্রথম সেমিস্টারে অধ্যয়নরত তাদের মধ্য থেকে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণি/ সমমান ( ইংলিশ মিডিয়াম এর জন্য লেভেল ৬) ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনিত শিক্ষার্থীদের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৩ (তিন) বছর মাসিক ১০০০/ (এক হাজার টাকা হারে, ৯ম শ্রেণি/সমমান (ইংলিশ মিডিয়াম এর জন্য লেভেল-৯) ক্যাটাগরিতে মনোনিত শিক্ষার্থীদের ৯ম-১০ম শ্রেণি পর্যন্ত ২ (দুই) বছর মাসিক ১৫০০/(এক হাজার পাঁচশত) টাকা হারে এবং স্নাতক/সম্মান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনিত শিক্ষার্থী ৪ (চার) বছর (প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনায় আনা হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত বৃত্তির সাথে বাৎসরিক এককালীন বই ক্রয়সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসাবে পিইসি/ সমমান ক্যাটাগরিতে ২০০০/- (দুই হাজার) টাকা এবং এইচএসসি/ সমমান ক্যাটাগরিতে ৪০০০/- (চার হাজার) টাকা প্রদান করা হবে।
প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবার যারা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন অথবা বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কতৃক প্রদত্ত মৃতের এনওসিতে বৈধ উল্লেখ থাকলে তাদের সন্তানগণও বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আগামী ১৫ মার্চ,২০২০ তারিখের মধ্যে সরাসরি/ডাক যোগে পরিচালক (আইআরপি), ওয়েজ আর্নার্স কল্যাণ বোড, রুম নং -৯১২, ৯ম তলা, প্রবাসী কল্যাণ ভবন,৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকায় পৌছাতে বলা হয়েছে। বিস্তারিত আরও তথ্যের জন্য প্রবাস বন্ধু কল সেন্টারে (ফোনঃ ০১৭৮৪৩৩৩৩৩৩,০১৭৯৪৩৩৩৩৩৩,০২-৯৩৩৪৮৮৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।







