চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের স্বার্থবিরোধী কোন আইন করা যাবে না: আয়েবা  

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
প্রবাস সংবাদ
A A

প্রবাসীদের বৃহত্তম সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবা দেশের উন্নয়্ন ও অর্থনৈতিক কর্মকান্ডে প্রবাসীদের সম্পৃক্ত করা এবং প্রবাসীদের স্বার্থবিরোধী আইন না করার আহবান জানিয়েছে।

আয়েবা নেতৃবৃন্দ বলেছেন, এক কোটির বেশি প্রবাসীর স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন আইন বিশেষ করে নাগরিকত্ব আইন করা হলে প্রবাসীরা ক্ষুব্ধ হবেন এবং বাংলাদেশমুখী রেমিটেন্স প্রবাহ বিঘ্নিত হবে। অন্যদিকে প্রবাসী সংশ্লিষ্ট উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের প্রতিনিধি সম্পৃক্ত করা হলে দেশের উন্নয়ন জোরদার হবে বলে  অভিমত নেতৃবৃন্দের।

বাংলাদেশ সফররত আয়েবা প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী সমাজ ও গণমাধ্যমের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও পৃথক পৃথক বৈঠককালে এ দাবি ও আহবান জানান।

বৃহস্পতিবার আয়েবা নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি  ড. জয়নুল আবেদীন, মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, সহ-সভাপতি ফখরুল আকম সেলিম। নেতৃবৃন্দ গোটা ইউরোপে আয়েবার কার্যক্রম, সম্প্রতি কুয়ালালামপুরে আয়োজিত প্রবাসীদের  গ্লোবাল সামিট বিষয়ে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং প্রস্তাবিত নাগরিকত্ব আইন নিয়ে প্রবাসীদের উদ্বেগের কথা তাঁকে জানান।

নেতৃবৃন্দ প্রবাসীদের প্রতিনিধিকে দেশের উন্নয়ন তথা প্রবাস সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত করা এবং নাগরিকত্ব আইনটি প্রবাসীবান্ধব করার ক্ষেত্রে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন। মহামান্য রাষ্ট্রপতি  আয়েবা নেতৃবৃন্দের কথা মনযোগ দিয়ে শোনেন এবং  দেশের অর্থনৈতিক গতিশীলতায় প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে নাগরিকত্ব আইন প্রবাসীবান্ধব হওয়া উচিত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

শুক্রবার রাতে আয়েবা নেতৃবৃন্দ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং নাগরিকত্ব আইন এর কিছু ধারা নিয়ে প্রবাসীদের উদ্বেগের কথা তুলে ধরেন। আইনটি যাতে প্রবাসীবান্ধব হয় সেজন্য ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন আইনমন্ত্রী ।

আয়েবা নেতৃবৃন্দ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে  বৈঠক করেও একই উদ্বেগের কথা জানান।

আয়েবা প্রতিনিধির এ দলটি দু সপ্তাহের সফরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসেন। সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক ছাড়াও অমর একুশের ভোরে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পয়লা মার্চ প্রতিনিধিদলটি মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং পুস্পস্তবক অর্পণ করেন।

এসব কর্মসূচীতে সভাপতি ড. জয়নুল আবেদীন ও মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম, সুলতান আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল হক ফেরদৌস, অভিবাসন বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন ফকির, কার্যকরি সদস্য মনিরুজ্জামান লিটন, কাজী মাসুম প্রমুখ।

ট্যাগ: প্রবাসরাষ্ট্রপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

পরবর্তী

ইমার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চ্যানেল আইয়ের হাফিজুর রহমান

পরবর্তী

ইমার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চ্যানেল আইয়ের হাফিজুর রহমান

‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির সেটে ইশান খাত্তার, মাজিদ মাজিদিসহ অনেকে। ইনসেটে গৌতম ঘোষ

মাজিদ মাজিদির ছবিতে গৌতম ঘোষ

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT