চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের কাজে ফেরা নিশ্চিত করতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস এর কারণে বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরাও নিদারুণ কষ্টে রয়েছেন। এরমধ্যে মরার ওপর খাড়ার ঘাঁ হিসেবে দেখা দিয়েছে সৌদি প্রবাসীদের টিকেট জটিলতা। এজন্য গত কয়েকদিন ধরেই রাজধানীতে বিশৃঙ্খলা হচ্ছে। তবে শেষ পর্যন্ত এর সুরাহা হয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের ইকামা (সৌদি আরবে কাজের অনুমতি) আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। যেসব বাংলাদেশি তাদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে চান তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দিতে সম্মত হয়েছে সৌদি সরকার।’

এর পরিপ্রেক্ষিতে সৌদি প্রবাসীদের ৫শ’ টিকেট সরবরাহ করা হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। গত কয়েকদিন বন্ধ থাকার পর আবার নতুন করে টিকেট সরবরাহের ঘোষণা দিল সৌদি কর্তৃপক্ষ।

সৌদি প্রবাসীদের জটিলতা নিরসনে এ ধরনের পদক্ষেপ প্রশংসনীয়। এজন্য আমরা সৌদি আরব এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তবে জটিলতা নিরসনে সব প্রবাসীকে কাজে ফেরার সুযোগ করে দিতে হবে।

করোনাভাইরাস বিশ্ব অর্থনীতিতে ধস নামিয়েছে। বাংলাদেশ কিংবা সৌদি আরব এর বাইরে নয়। করোনা পরিস্থিতি সামাল দিয়ে আবারও অর্থনীতির চাকা সচল করতে অভিবাসী শ্রমিকদের বিকল্প নেই। করোনাভাইরাসের কারণে বহু প্রবাসীর ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও ফ্লাইট বন্ধ থাকায় তারা কর্মস্থলে যেতে পারেননি। এর ফলে অনেকেরই ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে। আর তাতেই অনেকে বিপদে পড়েছেন। এদিকে সংশ্লিষ্ট সবার লক্ষ্য রাখতে হবে। নয়তো ধসে পড়া অর্থনীতিকে সঠিক পথে টেনে তোলা সম্ভব হবে না।

এটাও ঠিক যে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে পুনরায় যাওয়ার সুযোগ পেয়েছেন। এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের ইকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। সুতরাং ভিসা সংগ্রহের সময় ঢাকাস্থ সৌদি দূতাবাসে অথবা টিকেট সংগ্রহের সময় সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমানের সম্মুখে কোন ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। প্রবাসী বাংলাদেশিরা বিদেশেও যেমন দেশের সুনাম ধরে রাখছেন, এখনও সুনাম অক্ষুণ্ণ রাখবেন বলে আমরা আশা করি।

Reneta

সৌদি প্রবাসীদের কাজে ফেরার নিশ্চয়তা নিশ্চিতসহ সব ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রবাসপ্রবাসীসম্পাদকীয়সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT