আদালত

প্রধান বিচারপতি সুস্থ আছেন

প্রধান বিচারপতি সুস্থ আছেন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি সুস্থ আছেন, বাংলাদেশে একটি ছবি, তিনি একটি স্যুট পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুস্থ আছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাইফুর রহমান জানান, ‘প্রধান বিচারপতি সুস্থ আছেন। তবে তার পুরনো অ্যাজমা সমস্যার কারনে তিনি ঢাকার সিএমএইচ -এ ভর্তি হয়েছেন।’

‘‘এরপর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন যে, তার দেহে সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার চেয়ে কিছুটা নেমে গেছে। সে কারণে তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়।

তবে গত দুদিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১শ ফাইলে স্বাক্ষর করেছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।’’

বিষয়:প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সৈয়দ মাহমুদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…