প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র শারীরিক অবস্থা জানতে তার বাসায় গেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী প্রথমে সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসায় যান। মন্ত্রী সেখানে প্রায় ৩০ মিনিট ছিলেন বলে জানা গেছে।
এর আগে শারীরিক অসুস্থতার কারণে এক মাসের ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল ওয়াহহাব মিঞা।







