আজ রানি এলিজাবেথ-এর কাছে পদত্যাগপত্র জমা দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরন। বার্মিংহাম প্যালেসে গিয়ে রানির কাছে পদত্যাগপত্র দেবেন তিনি। আর
একই দিন শপথ নিতে পারেন তার জায়গায় দলের মনোনিত স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা
মে।
এর আগে ক্যামেরন জানান, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দীর্ঘায়িত করতে চান না তিনি। বুধবার রানির দফতরে গিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করবেন।
ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হতে যাওয়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মেকে সমর্থনও জানিয়েছে ক্যামেরন। এছাড়া, দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ডেইলি টেলিগ্রাফকে ক্যামেরন বলেন, ‘আমি আজ পদত্যাগ করলেও আশা করি জনগণ একটি শক্তিশালী দেশই দেখবে। দেশকে সেবা করাকেই আমি সবচেয়ে বেশি ভালবাসি।’
ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেনের থাকা না থাকা নিয়ে অনুষ্ঠিত গণভোটে হারের পদ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্যামেরন।







