চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধান-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী-সেনাবাহিনী

বাংলাদেশের সংবিধান ও সার্বভৌমত্বের সুরক্ষায় ঐক্যবদ্ধ থেকে যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ পুনর্মিলনী এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০১৮ উপলক্ষে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে। দেশের সার্বিক উন্নয়নের সকল কর্মকাণ্ডের সাথে আমাদের সেনাবাহিনী একটা বিরাট অবদান রাখছে। পবিত্র সংবিধান ও দেশের সার্বভৌমত্বের সুরক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থেকে যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। দেশে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।’

Banglabid

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই না মাদকাসক্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ আমাদের দেশের শান্তি বিনষ্ট করুক। আমরা দেশের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে চাই। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক, উন্নত ও সুখি-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী একাগ্রতা, কর্মদক্ষতা ও নানাবিধ জনসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজ সবার আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দুর্গত মানুষের সহযোগিতা করে সশস্ত্র বাহিনী অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে।প্রধানমন্ত্রী-সেনাবাহিনী

বান্দরবানের রামুতে দুর্বৃত্তরা বৌদ্ধবিহার ধ্বংস করে দেয়ার পর সেনাবাহিনী আগের চেয়েও ভালোভাবে ক্ষতিগ্রস্তদের জন্য বসতি নির্মাণ করে বিশ্বের সামনে সুনাম অর্জন করেছে উল্লেখ করে তিনি সেনাবাহিনীর প্রশংসা করেন।

Reneta

রোহিঙ্গা ইস্যুতে সশস্ত্র বাহিনীর অবদান বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে মিয়ানমারের বাস্তুহারা নাগরিকরা জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করে। আমাদের সেনাবাহিনীর সহায়তায় আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে তাদের অবস্থানের ব্যবস্থা, ত্রাণ বিতরণ থেকে শুরু করে সার্বিক দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনী সেখানে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিবেশ সেনাবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণে এনে এখন সেখানে উন্নয়নের ব্যাপক কর্মকাণ্ড চলছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এই দুর্গম পার্বত্য এলাকায় প্রয়োজনীয় সড়ক ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও সেনাবাহিনী ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে।প্রধানমন্ত্রী-সেনাবাহিনী

ভোটার তালিকা ও মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও সেনাবাহিনী দক্ষতা দেখিয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

ভাষণ শেষে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যারা যোগ দিতে পারেননি তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীলিড নিউজসেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সফটএক্সপো ২০১৮ আসরে যা যা থাকছে

পরবর্তী

পরিবার নিয়ে ভারতে রুটি বানাতে ব্যস্ত ট্রুডোর পরিবার

পরবর্তী

পরিবার নিয়ে ভারতে রুটি বানাতে ব্যস্ত ট্রুডোর পরিবার

খালেদার জরিমানা স্থগিত, নথি তলব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT