বিনোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করলেন এ আর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ছবি, তিনজন ব্যক্তি বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় তিনজন ব্যক্তি বসে আলোচনা করছেন, ছবি তোলা হয়েছে একটি অফিস কক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বিশ্বনন্দিত ভারতীয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এ আর রহমান।

মঙ্গলবার বিকেলে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ‘এ আর রহমান কনসার্টে’ সংগীত পরিবেশনা করছেন এ আর রহমান।

বিসিবির আয়োজনে এ কনসার্টে তিনি বঙ্গবন্ধুর সম্মানে তৈরি বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করছেন। কনসার্টে তার ৩৫টি গান পরিবেশন করার কথা আছে।

এ অনুষ্ঠানে আরও গান গাইছেন মমতাজ ও ব্যান্ড মাইলস। কনসার্ট সঞ্চালনা করছেন রুমানা মালিক মুনমুন।

বিষয়:এ আর রহমানশেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…