শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয় এবং আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে নিটল নিলয় গ্রুপের পক্ষ থেকে দেওয়া চারটি বাস হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে দুটি করে বাসের চাবি তুলে দেন।
প্রধানমন্ত্রী এসময় এ তার শিক্ষা জীবনের কথা স্মরণ করে বলেন, স্কুলের সময়টা সবচেয়ে বেশি সুন্দর।
শেখ হাসিনা যখন টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে পড়তেন, তখন তার নাম ছিল নারী শিক্ষা মন্দির। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে পড়েছিলেন তিনি। পরে ভর্তি হন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ রাখার উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ উপস্থিত ছিলেন।







