ছয় দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট হয়ে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় মন্ত্রিপরিষদেও সদস্য,
সংসদ সদস্যসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
লন্ডন সফরে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া
হয়। এছাড়াও ব্রিটিশ পার্লামেন্টে ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বক্তব্য শোনেন
প্রধানমন্ত্রী।
ব্যক্তিগত সফরে গত শুক্রবার লন্ডনে গিয়েছিলেন
প্রধানমন্ত্রী।






