চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে নির্যাতন করছেন: মোশাররফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে নির্যাতন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

খালেদা জিয়ার কারাগারে আটকে থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক বছর পার হয়ে গেলো। নানা অজুহাতে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। একজন নারী আরেকজন নারীর উপর নির্যাতন করছেন। এটাই দেশের ইতিহাসে প্রথম যে, একজন প্রধানমন্ত্রী আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছেন।

“একজন নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালে নারী, শিশু নির্যাতিত হচ্ছে”- বলেন মোশাররফ।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জহুরুল হক হলে নারী ও শিশু নির্যাতন: প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই সভা আয়োজন করেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা।

মোশাররফ বলেন, নারী ক্ষমতায়নের মাধ্যমে আমরা যদি এসমস্ত অনাচার বন্ধ করতে চাই, তাহলে অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।  খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। জনগণ ৩০ ডিসেম্বরের জীবনের বাজি রেখে ভোট দিতে চেয়েছিল। কিন্তু তারা তা পারেনি। এখন তাদের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের কবল থেকে দেশকে রক্ষা করবো। ছোটখাট ভুল বোঝাবুঝি কাটিয়ে বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করতে হবে।

তিনি বলেন, আজকে যে দিকেই তাকাবেন সব দিকেই অবক্ষয়। দেশে একনায়কতন্ত্র চলছে। এক ব্যক্তির শাসন চলছে। যেহেতু দেশে গণতন্ত্র নেই। তাই সব কিছুতেই অবক্ষয় দেখা দিয়েছে। নারী নির্যাতন তীব্র আকার ধারণ করেছে। কেন এই অবক্ষয়, সামাজিক মূল্যবোধ তলানিতে গেছেই বলে আজকে আমাদের সমাজকে কূড়েকূড়ে খাচ্ছে।

Reneta

এসময় তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের নামে তামাশা চলছে।

নুরে আরা সাফার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. শাহেদা রফিক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপ্রধানমন্ত্রীবিএনপিমোশাররফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT