চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে জীবন ও জীবিকার ধারাবাহিকতা: নানক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২০, জুলাই ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছে: করোনাকালের বিশ্ব মহামারি পরিস্থিতিতে উন্নত দেশ গুলোতে যেখানে স্থবিরতা দেখা দিয়েছে সেখানে প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে জীবন ও জীবিকা ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর রাসেল স্কয়ারে নিউ মডেল ডিগ্রী স্কুলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহঙ্গীর কবির নানক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালে জীবন ও জীবিকার উভয় চাকা তার সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার কথা উল্লেখ করেন এবং সরকারের পাশাপাশি আওয়ামী লীগসহ সহযোগীও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশে করোনারকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক সহায়তার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেকোন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন পাশে থাকে। তার প্রমাণ আমরা বহুবার দিয়েছি, আজন্ম কাল দিয়েছি। আমরা ভবিষ্যতেও দেবো।

নানক আরও বলেন, আমরা মানুষের দল করি। মানুষের জন্য কাজ করি। মানুষের সেবা করি; এটিই আমাদের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়েছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকেই লালন-পালন করে আমাদেরকে পথ দেখিয়ে যাচ্ছেন।

দেশে কিছু রাজনৈতিক দল আছে। যারা শুধু গলাবাজি করেন মন্তব্য করে নানক আরও বলেন, মানুষের প্রতি তারা কোন দায়িত্ব পালন করে না। মানুষের প্রতি কোন দায়বদ্ধতা নেই। শুধু সরকারের ভাল কাজেরও সমালোচনা করা ছাড়া তাদের আর কোন কাজ নেই বলে দাবি করেন।

Reneta

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে করোনায় আক্রান্ত দেশ। মানুষ দিশেহারা হয়ে গেছে। কিন্তু বিএনপি নামক দলটি মানুষের কাছে আসে নাই। এই দলটির জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি কোন কর্তব্যপরায়ণতা নেই। তাই এই দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এখন উন্মাদের মতো প্রলাপ বকছে।

করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের অপপ্রচার গুজবের সমালোচনা করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিশ্বে যখন ভ্যাকসিন উৎপাদন হল, যখন অনেক বড় বড় দেশ, বিশ্ব মোড়লরা সেই ভ্যাকসিন পায় নাই। আামদের নেত্রী, জনগণের নেত্রী শেখ হাসিনা; সেই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে এসেছিলেন মানুষের জন্য। যখন ভ্যাকসিন এসেছে, তখন এই ভ্যাকসিনের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালিয়েছে। তারা ভ্যাকসিনের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি মানুষকে টিকা না দেয়ার জন্য উৎসাহিত করেছিল। কিন্তু দলের চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল নিজের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে নিজের নাকে খত দেয়ার কাজটি করেছেন।

বৈশ্বিক মহামারি করোনাকালে ক্ষমতাসীন সরকারের মানবিক উদ্যোগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও স্মরণ করেন সভাপতিমন্ডলীর সদস্য নানক। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। জনগণের সাথে ছিল। জনগণের সাথে আছে। জনগণের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।

পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনাও করেন এবং দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারাসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন। পরে অসহায় মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাহাঙ্গীর কবির নানকপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT