প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। বুধবার সকালের গণভবনে সাক্ষাত করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
রোহিঙ্গা বিষয়সহ নানা বিষয়ে আলোচনা করতে গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাউন্সিলর ডেরেক। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার।
মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফর শেষে আজ তিনি ঢাকা ত্যাগ করবেন।








