চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অ্যামনেস্টির বিবৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের ভারত সফর নিয়ে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার নেতারা। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার নেতাদের বক্তব্য, মানবাধিকার সুরক্ষা যেভাবে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে সে বিষয়ে দুই দেশেরই সতর্ক দৃষ্টি দেওয়া দরকার।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডিরেক্টর আকর প্যাটেল বলেন, মজবুত গণতন্ত্র নিয়ে যখন দু দেশের রাষ্ট্রপ্রধান গর্ব অনুভব করছেন, তখন মানবাধিকার সুরক্ষার প্রতিও তাদের নজর দেওয়া প্রয়োজন।

বিবৃতিতে অ্যামনেস্টি জানিয়েছে, সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে ভারত ও বাংলাদেশ সরকারের উচিত তা দেখা। এসব ক্ষেত্রে ঔপনিবেশিক আমলের অপব্যবহারমূলক আইন প্রয়োগ করে এ বিষয় বাধা সৃষ্টি না করাই উচিত।

Banglabid

২০১৪ সাল থেকে বাংলাদেশে সরকারের সমালোচনামূলক সংবাদকে চেপে দেওয়ার উল্লেখজনক বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। সমালোচনামূলক সংবাদ পরিবেশন করলেই সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার বা মানহানির ফৌজদারী মামলা দায়ের করা হচ্ছে নিয়মিতই। তথ্য-সম্প্রচার আইনের অস্পষ্টতাকে হাতিয়ার করে নিশানা করা হচ্ছে সাংবাদিক, মানবাধিকার সুরক্ষা কর্মী, পরিবেশরক্ষা কর্মীদের এবং এমন অনেক মানুষকেও যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করছেন। ধর্মীয় মৌলবাদ বিরোধী মানুষ ও ব্লগারদের সুরক্ষার বন্দোবস্ত করতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার।

ভারতবর্ষেও এধরণের ভিন্নমত পোষণকারী বা তার্কিকদের বক্তব্য কে চাপা দেওয়ার জন্যে এই আইনগুলো প্রয়োগ করা হয়ে থাকে। নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে রোহিঙ্গা জনগোষ্ঠীর অজস্র মানুষ মায়ানমার থেকে পালিয়ে ভারত ও বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

মায়ানমারে মানবাধিকারের সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলায় ভারত ও বাংলাদেশ কে যৌথ নিতে হবে বলে মন্তব্য করেছেন আকর প্যাটেল।

Reneta

তিনি আরও বলেছেন, রাখাইন রাজ্যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল যে আন্তর্জাতিক স্তরের অনুসন্ধান শুরু করেছে তা যাতে সুষ্ঠুভাবে চালিত হয় তা এই দুই দেশকে নিশ্চিত করতে হবে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুলা আমদানিতে ভারত নির্ভরতা কমছে

পরবর্তী

কাশ্মীরে উপনির্বাচন: পুলিশের গুলিতে নিহত ৬

পরবর্তী

কাশ্মীরে উপনির্বাচন: পুলিশের গুলিতে নিহত ৬

সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতে ভারতের সঙ্গে মাইলফলক সমঝোতা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT