চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: নাসিম

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৪:২০ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভারতের সঙ্গে অতীতের সকল সমস্যার সমাধান করছেন দেশনেত্রী শেখ হাসিনা। বিএনপি এবং তার ৭৫ পরবর্তী দোসররা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও সমস্যা সমাধানের পরিবর্তে তা জিইয়ে রেখে রাজনীতি করেছে। এখন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি মিথ্যারের রাজনীতি করছে।

শনিবার ১৪ দলের সভা শেষে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাসদ একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া।

সভার আলোচনায় সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি ঢাকায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, জঙ্গিবাদ মোকাবেলা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ভারত সফর এবং ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম স্থান পায়।

Banglabid

আলোচনার মাধ্যমেই ভারতের সঙ্গে সকল অমিমাংসীত ইস্যুর সমাধান করতে হবে মন্তব্য করে নাসিম বলেন: আমরা তাদের সঙ্গে তো আর যুদ্ধ করবো না। আলোচনার টেবিলেই সকল সমস্যার সমাধান করতে হবে। আমাদের নেত্রী অতীতেও আলোচনার মাধ্যমেই দীর্ঘদিনের অমিমাংসীত ইস্যুর সমাধান করেছেন। সকল চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়েছে। এবারও হবে।

এ প্রসঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি, ছিটমহল চুক্তি, গঙ্গা চুক্তির উদাহরণ তুলে ধরেন। তবে বহুল প্রতিক্ষিত তিস্তা চুক্তির বিষয়ে  কিছু স্পষ্ট করেননি। এজন্য সকলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।

ব্রিফিংয়ের শুরু জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন, আমাদের সীমান্ত, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানী, পানির মতো সমস্যা রয়েছে। এগুলো আলোচনার টেবিলে সমাধান করতে হবে। ভারতের সঙ্গে যেকোন চুক্তিতে অতীতেও আমরা লাভবান হয়েছি, এবারও হবো।

Reneta

এ প্রসঙ্গে তিনি বিএনপির প্রতি খোলা চ্যালেঞ্জ রেখে মিথ্যাচার বন্ধ করতে বলেন।

বিফিংয়ে জানানো হয়, ১৪ দল আগামী মে মাস থেকে সারা দেশে গণসংযোগ শুরু করবে। গণসংযোগে সরকারের সাফল্য, জঙ্গিবাদ সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তোলা হবে।

এছাড়া সফলভাবে আইপিইউ সম্মেলন শেষ করতে পারায় ১৪ দলের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধরীকে ধন্যবাদ জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ নাসিমহাসানুল হক ইনু
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ রফিকুল ইসলামের নামাজে জানাজা

আগস্ট ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘গ্রিন নেক্সাস সবুজ সংযোগ’ কর্মসূচি শুরু

আগস্ট ১৪, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আগস্ট ১৪, ২০২৬

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT