চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে স্বাক্ষর হতে পারে ৭টি এমওইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রুনাই সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে ধারণা করা যাচ্ছে। আগামী রোববার থেকে প্রধানমন্ত্রীর এই আসিয়ান সদস্য রাষ্ট্র দেশটি সফর শুরু হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা ইতোমধ্যেই বিভিন্ন সেক্টরে ছয়টি এমওইউ চূড়ান্ত করেছি। বাকি একটি এমওইউ বিবেচনাধীন রয়েছে। আমরা বাংলাদেশে ব্রুনাইয়ের বিনিয়োগ আশ্বাস পাবার বিষয়ে আশাবাদী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই দারুসসালামে তিনদিনের সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে রোববার ঢাকা ত্যাগ করবেন। দেশটির সুলতান হাজী হাসানাল বোলকিয়ার আমন্ত্রণে শেখ হাসিনা এই সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষর হওয়ার জন্য চূড়ান্ত তালিকায় থাকা এমওইউগুলো হচ্ছে- কৃষি, মৎস্য, পশু সম্পদ, যুব ও ক্রীড়া, সংস্কৃতি ও জ্বালানী সেক্টর।

সফরকালে দেশটির ইসতানা নূরুল ইমানে বায়তুল মেসউরায়ে সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের অংশ হিসাবে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এই সফর খুবই সফল হবে বলে আশা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জ্বালানী, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, আকাশ পথে যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন, পর্যটন এবং প্রযুক্তি সেক্টরে সহযোগিতা আরো বৃদ্ধি করবে। ব্রুনাই ইতোমধ্যে বাংলাদেশে বিভিন্ন সেক্টর বিশেষ করে কৃষি ও জ্বালানী সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার ব্রুনাই। দেশটি ওআইসি এবং আসিয়ানের সদস্য। এই সফরকালে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা হবে। আমরা যেখানেই যাচ্ছি, আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ফলে ব্রুনাই সফরেও এ বিষয়টি অধিক গুরুত্ব পাবে। বাংলাদেশ ইতোমধ্যেই মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপত্তা জোন গঠন করার জন্য আসিয়ানে প্রস্তাব দিয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গারা মিয়ানমারে প্রত্যাবাসনের পর যাতে নিরাপদ বোধ করে তার জন্য আশিয়ান সদস্য দেশগুলো ওই নিরাপদ অঞ্চল মনিটর করতে পারে।

Reneta

বিভিন্ন আন্তর্জাতিক অঞ্চলে ব্রুনাই বাংলাদেশকে সমর্থন দিয়ে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা গত দশকে ব্রুনাইয়ের সঙ্গে একটা দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছি এবং আসন্ন সফরের মধ্য দিয়ে তা এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

স্থানীয় সময় বেলা পৌনে তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রুনাইয়ের রাজধানী বন্দরশ্রী বেগাওয়ানের ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। সেখানে তাকে ব্রুনাই দারুসসালেমের ক্রাউন প্রিন্স হাজী আল-মুহতাদী বিল্লাহ স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে।

সরকারি অভ্যর্থনা অনুষ্ঠান শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে স্কট করে এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবে নিয়ে যাওয়া হবে। ব্রুনাই সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।

সফরের প্রথম দিন শেখ হাসিনা তার সম্মানে এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবের ইন্দেরা সামুদেরা বলরুমে ব্রুনাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

একই দিনে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনারের দেয়া নৈশভোজে অংশ নেবেন।

সোমবার সকালে শেখ হাসিনা ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নূরুল ইমানের চেরাদি লায়লা কেনচানায় সুলতান হাজি হাসানাল বলকিয়াহ ও রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে বাংলাদেশ-ব্রুনাই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে এবং এরপর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

বিকেলে প্রধানমন্ত্রী এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় এবং ব্রুনাইয়ের ব্যবসায়ী সম্প্রদায় ও ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মধ্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকবেন।

তিনি জামে আছার মসজিদ পরিদর্শনে যাবেন এবং সেখানে আছরের নামাজ আদায় করবেন।

শেখ হাসিনা ইস্তানা নূরুল ইমানে তার সম্মানে সুলতানের দেয়া সরকারি ভোজ অনুষ্ঠানে অংশ নেবেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের রাজধানীর জালান কেবাংসানের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের নতুন চেনসেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি রাজকীয় রিগালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।

শেখ হাসিনা স্থানীয় সময় বিকেল ৫টায় বাংলাদেশের উদ্দেশে ব্রুনাই ত্যাগ করবেন এবং ওইদিন সন্ধ্যায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীব্রুনাই
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT