বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বিশ্বশান্তি মডেলের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো.জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়।
পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে প্রদত্ত ৬ দফা প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এ সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে শান্তির মডেল প্রস্তাব করে রোল মডেল তৈরি করায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।







