চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভয়কে জয় করবো: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষিত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভয়কে জয়ের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের আগে তাঁর বাসা থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং এ একথা বলেন।

এই সংকটকালে যারা কষ্টে আছেন তাদের এই প্রয়াস অব্যাহত রাখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা কর্ম হারিয়ে দিশেহারা, কিন্তু মুখে বলতে পারে না। তাদের খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে ত্রাণ দিতে হবে।

Banglabid

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,এই সংকটে দুইটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, তা হলো এই যুদ্ধে করোনাকে মোকাবেলা করতে হবে এবং গরীব মানুষদের সুরক্ষা নিশ্চিত করা।

তিনি দৃঢ় কন্ঠে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভয়কে জয় করবো ইনশাআল্লাহ।

তিনি কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেওয়ায় ধন্যবাদ জানান।

Reneta

পরে দেশের আলেম ওলামা, মটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT