চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছোটপর্দায় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সোমবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই বিশেষ দিন উপলক্ষে বিটিভি সহ বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনে আবারও দেখানো হবে বহুল প্রশংসিত প্রামাণ্য চলচ্চিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিনের বিভিন্ন সময়ে বেসরকারি বেশ কয়েকটি টেলিভিশনে দেখানো হবে ‘অ্যা ডটারস টেল’। টেলিভিশনে প্রদর্শনের সময়সূচি:
একুশে টিভি: দুপুর ১২.০৫ টা
বিটিভি: বিকেল ০৩.০০ টা
একাত্তর: বিকেল ০৩.০০ টা
চ্যানেল আই: বিকেল ০৩.০৫ টা
গাজি টিভি: বিকেল ০৩.৫০ টা
ডিভিসি টিভি: ০৪.৩০ টা
সময় টিভি: বিকেল ০৫.০০ টা
বাংলা টিভি: রাত ০৮.৫০ টা
বিজয় টিভি: রাত ০৯.০০ টা
এটিএন নিউজ: রাত ১১.০০ টা
মাছরাঙা টিভি: রাত ১১.০০ টা
দেশ টিভি: বিকেল ০৫.৩০ টা

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।

এই ডকু-ফিকশনের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যা ডটারস টেলঅ্যাপল বক্সপিপলু আর খানরলিড বিনোদনহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT