চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ইতিহাদে ভ্রমণ: অস্বাভাবিক মনে করছে না বিমান ও মন্ত্রণালয়

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৫:৪৭ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বদলে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে প্রধানমন্ত্রীর ভ্রমণকে নিজেদের জন্য কোন বার্তা হিসেবে নিচ্ছে না বিমান এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে যোগ দিতে পাঁচ দিনের সফরে রোববার সুইজারল্যান্ডের ডাভোস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানের বদলে ইতিহাদের ফ্লাইটে সুইজারল্যান্ড যাচ্ছেন তিনি। এ সিদ্ধান্তের পেছনে গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটিপূর্ণ ফ্লাইট দায়ী কিনা, এ প্রশ্ন অনেকের।

তবে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মনে করছেন, বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে বিমানের কোন রুট নেই বলেই প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড সফরে বিমানের বদলে ইতিহাদকে বেছে নেয়া হয়েছে।

‘রুট ছাড়া বিশেষ ব্যবস্থায় ঘুরে যেতে খরচ অনেক বেশি পড়ে। তাই অন্য এয়ারলাইনে যাওয়াটাই সুবিধাজনক,’ বলে চ্যানেল আই অনলাইনের কাছে দাবি করেন মেনন।

‘এরপরও মাননীয় প্রধানমন্ত্রী সাধারণত বিমানই ব্যবহার করে থাকেন। এবার কেন সফরের জন্য বিমানের বদলে ইতিহাদকে বেছে নেয়া হয়েছে সে ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা হয়নি,’ বলে তিনি জানান।

তিনি বলেন: প্রধানমন্ত্রীর কার্যালয় এ সম্পর্কে ভালো বলতে পারবে।

Reneta

প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি। কর্মকর্তারা বলেছেন, নানাদিক বিবেচনা করে প্রধানমন্ত্রী ইতিহাদের ফ্লাইটে সুইজারল্যান্ড যাচ্ছেন।

রুট জটিলতায় প্রধানমন্ত্রী এর আগেও বিমান ছাড়া অন্য এয়ারলাইনে বিদেশ সফর করেছেন। তবে, সাম্প্রতিক সময়ের বিদেশ সফরগুলোতে তিনি বিমানের ফ্লাইটই বেশি ব্যবহার করেছেন। এর মধ্যেই হাঙ্গেরি যাওয়ার পথে গত নভেম্বর মাসে তাকে বহনকারী বিমানের ফ্লাইটকে যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করতে হয়।

প্রধানমন্ত্রী পরে সংবাদ সম্মেলনে নিজে ওই ত্রুটিকে ‘মনুষ্যসৃষ্ট’ বলেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের নেতারা বলেছেন, এটা ছিল শেখ হাসিনাকে হত্যার আরো একটি চেষ্টা।

ওই ঘটনায় গোয়েন্দা সংস্থা এখন তদন্ত করছে। বিমানের বেশ কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এর মধ্যেই প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানের বদলে ইতিহাদের ফ্লাইট বেছে নেয়াকে অনেকে বিমানের জন্য বিশেষ বার্তা বলে মনে করছেন।

এ বার্তা বা ইঙ্গিতকে কীভাবে নিচ্ছে বিমান?
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম মোসাদ্দিক আহমেদ দেশের বাইরে থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী যে এই প্রথমবারের মতো বাইরের এয়ারলাইন ব্যবহার করছেন এমন নয়। ফ্লাইটের বিষয়টি সরকার ঠিক করে। যখন যেরকমটা সুবিধা হয় সেরকম বিভিন্ন বিষয় মাথা রেখে সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকেই নেয়া হয়।

‘সিদ্ধান্তটি বিমান কর্তৃপক্ষের হাতে নেই।’

প্রধানমন্ত্রীর ইতিহাদে ভ্রমণকে বার্তা মনে না করলেও বিমানের উন্নতির জন্য কী করছেন জানতে চাইলে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ব্যাপারটি সরকারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

বিমানের উন্নয়ন নিয়ে বিমানের পরিচালকদের সঙ্গে এরইমধ্যে বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী দু’য়েকদিনের মধ্যে বিমান কর্তৃপক্ষ একটি প্রতিবেদন জমা দেবে।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে।

সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টের উদ্দেশে উড়ে যায় বিমান। ওই বিমানের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে হওয়ার পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে ২৮ নভেম্বর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিমান মন্ত্রণালয়।

ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরও দুটি তদন্ত কমিটি গঠন করে। দুই কমিটি এরইমধ্যে তাদের প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে দুই দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯ জনকে সাময়িক চাকুরিচ্যুত করে গ্রেফতার করা হয়।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনার মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন প্রধান প্রকৌশলীসহ সাত কর্মকর্তাকে রিমান্ডে নেয়ার পর তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় ম্যাচে ১৭ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

পরবর্তী

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে বেসরকারি প্রতিষ্ঠানকে পাশে চান আইজিপি

পরবর্তী

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে বেসরকারি প্রতিষ্ঠানকে পাশে চান আইজিপি

ওয়েলিংটনে বাংলাদেশের আশা দেখছেন রাব্বি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT