রাজনীতি

প্রধানমন্ত্রীর আশ্বাস শিক্ষার্থীরা বিশ্বাস করে না: মওদুদ

প্রধানমন্ত্রীর আশ্বাস শিক্ষার্থীরা বিশ্বাস করে না: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন: বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় যে আন্দোলন চলছে তা মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কোটা আন্দোলনে সরকারের প্রতারণার কারণে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে কোমলমতি শিক্ষার্থীরা এখন আর বিশ্বাস করে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি’তে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন: এই সরকার গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা মুখে বলে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। দুর্নীতি আর দু:শাসনের রোল মডেল হিসেবে দেশকে দাড় করেছে। রাজনৈতিক অঙ্গনকে নিয়ন্ত্রণ করছে র‌্যাব, পুলিশ, বিচার বিভাগকে দিয়ে। যার কারণে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছে এগুলো মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নীতিনির্ধারক বলেন: আরও একটু অপেক্ষা করুন গনবিষ্ফোরণ ঘটছে, ঘটবে। মাঠে নামবে দেশের মানুষ। টেলিফোনে কথা নয়, সংলাপ করতে এই ফ্যাসিবাদী সরকার বাধ্য হবে। বিএনপি এবং ২০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে জনগণও আগামীতে মাঠে নামবে।

বিষয়:ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী মওদুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…