চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বগুড়ায় বর্ণিল সাজসজ্জা

রউফ জালালরউফ জালাল
৪:০২ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৫
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার আগামীকাল ১২ নভেম্বর আগমনী বার্তায় বগুড়া শহরকে যেমন বর্ণিল সাজে সাজানো হয়েছে তেমনি পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বিলবোর্ড, ব্যানার, প্যানায় ছেয়ে গেছে শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো। এসব বিলবোর্ড, প্যানায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বগুড়াবাসীর প্রাণের দাবিও শোভা পাচ্ছে। 

আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বগুড়া শহরের আলতাফুননেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। এই জনসভাকে ঘিরে বগুড়াবাসীর উৎসাহ উদ্দীপনার যেনো কোনো কমতি নেই। সেই উপলক্ষে আলতাফুননেছা খেলার মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। 

এই জনসভাকে ঘিরে বগুড়াবাসীর দাবিরও যেন কমতি নেই। এই দাবি গুলোর মধ্যে অন্যতম হলো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বগুড়া-সিরাজগঞ্জ রেল লাইন নির্মাণসহ আরো অনেক দাবি। 

প্রধানমন্ত্রী এই জনসভাস্থলে স্থাপিত ডিজিটাল ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে নব নির্মিত প্রায় হাজার কোটি টাকার ১৯টি স্থাপনা উদ্বোধন ও ১৪টি স্থাপনার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

এ ছাড়াও প্রধানমন্ত্রী জনসভা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিবেন, যাতে বগুড়াবাসীর দীর্ঘদিনের আশা আকাক্ষার প্রতিফলন ঘটবে। দীর্ঘদিন অবহেলিত থাকা বগুড়ার অনেক উন্নয়ন ঘোষণা আসবে প্রধান মন্ত্রীর এ সফরে। 

চলতি দুই মেয়াদে প্রধানমন্ত্রী হবার পর বগুড়ায় প্রধানমন্ত্রীর এটিই  প্রথম সফর। আর তাই এই সফর অনেক গুরুত্ব বহন করছে। তাই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়া চলতে তুমুল আলোচনা। শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির নেতার্মীরাও আলোচনায় অংশ নিচ্ছে। সাধারন মানুষতো এ নিয়ে বেশি কৌতুহলী।

Reneta

বর্তমান সরকার যদি সিটি করপোরেশন ঘোষণা করে, তবে এটা ভোটের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এ অঞ্চলের লেখাপড়ার ক্ষেত্রে আশার আলো দেখা দেবে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবগুড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT