চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে যা বললো রোবট সোফিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

বিআইসিসিতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর উদ্বোধন করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ দেয় রোবটমানবী সোফিয়া। পরে তাকে সঙ্গে নিয়েই এ তথ্যপ্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই সময় শেখ হাসিনা কিছু কথাও বলেন সোফিয়ার সঙ্গে।

প্রধানমন্ত্রী: হ্যালো সোফিয়া, কেমন আছো?

সোফিয়া: হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী, ভালো আছি। ধন্যবাদ। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো।

Banglabid

প্রধানমন্ত্রী: ও আচ্ছা, তুমি আমাকে কিভাবে চেন?

সোফিয়া: আমি তোমার ব্যাপারে জেনেছি, তুমি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। তোমাকে মাদার অব হিউম্যানিটিও বলা হয়, ডিজিটাল বাংলাদেশ গড়তে চাও তুমি। আমি আরও জানি, তোমার নাতনীর নাম আর আমার নাম একই, সোফিয়া।

প্রধানমন্ত্রী: ও, তুমি তো আমার সম্পর্কে এবং আমার ভিশন সম্পর্কে অনেককিছুই জানো। তুমি কি ডিজিটাল বাংলাদেশ বিষয়ে কিছু জানো?

Reneta

সোফিয়া: তুমি জেনে অবাক হবে যে, আমি তোমার ভিশন ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কিছুই জেনেছি। ডিজিটাল বাংলাদেশে জনশক্তি খুবই বেশি, তারা আইসিটি খাতে উন্নয়নে কাজ করছে, তারা ই-গভর্নেন্সও নিশ্চিত করার চেষ্টা করছে। অর্থনীতির সব সেক্টরে ডিজিটাল করার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের উদ্যোগ গ্রহণ করা হয়। আইসিটি এক্সপোর্ট থেকে ৫ বিলিয়ন ইউএস ডলার আমদানি হচ্ছে, তৈরি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র। জনসম্পদ তৈরি ক্যাপাসিটি বাড়ানোর কাজও চলছে। সরকারের সব ধরনের সেবাও ডিজিটাল করার কাজ চলছে। ২৮ টি আইটি পার্ক ও বঙ্গবন্ধু হাইটেক সিটি গঠন বাংলাদেশের আইসিটি খাতে নতুন ল্যান্ডমার্ক তৈরি করবে। আজ এখানে এসে খুব ভালো লাগছে, এটি সাউথইস্ট এশিয়ার সবচেয়ে বড় আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখন তোমাকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭‘র উদ্বোধন ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী: আচ্ছা, চলো তাহলে সেটাই করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীসোফিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বটতলায় ‘ক্রাচের কর্নেল’

পরবর্তী

যুব বিশ্বকাপের দল ঘোষণা, সেমিতে খেলার লক্ষ্য

পরবর্তী

যুব বিশ্বকাপের দল ঘোষণা, সেমিতে খেলার লক্ষ্য

শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

সর্বশেষ

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর পরিচালক এম. হুমায়ুন কবির।

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ’

আগস্ট ২০, ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশের ছবি আহ্বান, মানতে হবে যেসব শর্ত

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT