চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মাহফুজা কিরণ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।

শনিবার দুপুর ১ টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানার ওসি (তদন্ত) মো. মনির হোসেন  চ্যানেল আই অনলাইনকে বলেন, আদালতে করা মামলার ওয়ারেন্টের ভিত্তিতে মাহফুজা কিরণকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের মানহানির মামলায় মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী বাদির জবানবন্দি গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গত ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য বেসরকারি টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত-প্রচারিত হয়।

এর আগে একটি বেসরকারি টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য মন্তব্য এবং কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মুখ্য মহানগর হাকিম আদালত। তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডির স্থায়ী সদস্য এবং বাড্ডা জাগরণী সংঘের সহ-সভাপতি আবু হাসান চৌধুরী প্রিন্স।

ট্যাগ: বাফুফে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমানবন্দরে থাকবেন বিসিবির সবাই

পরবর্তী

ক্রাইস্টচার্চ: নিহতদের প্রতি সমমর্মিতার প্রতীক হয়ে উঠেছেন যিনি

পরবর্তী
নিউজিল্যান্ড-ক্রাইস্টচার্চ হামলা-প্রধানমন্ত্রী

ক্রাইস্টচার্চ: নিহতদের প্রতি সমমর্মিতার প্রতীক হয়ে উঠেছেন যিনি

সিনেটর

হামলা নিয়ে বিরূপ মন্তব্যে অস্ট্রেলিয়ান সিনেটরকে ডিম ছুঁড়ে মারল এক যুবক

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT