চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ২০, মে ২০১৫
বাংলাদেশ
A A

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।

বুধবার সন্ধ্যায় শেখ হাসিনাকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান, সুশীল কৈরালা সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং দুর্যোগের পর জরুরি ত্রাণসামগ্রী ও চিকিৎসক দল দ্রুত পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

Banglabid

টেলিফোনে ১২ মিনিট আলাপকালে শেখ হাসিনা ভূমিকম্পে নেপালে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।

নেপালের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান, তিনি আগামী বর্ষায় নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। কারণ বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত অধিকাংশ ঘরবাড়ি মেরামত করা যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও কাঠামো মেরামত করার কাজে আরো বেশি গৃহনির্মাণ সামগ্রী পাঠানোর ব্যাপারে নেপালের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।

Reneta

শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন যে, ত্রাণ ও অন্যান্য সামগ্রী বহনের জন্য নেপাল সৈয়দপুর ও ঈশ্বরদী বিমান বন্দর ব্যবহার করতে পারবে।

গত ২৫ এপ্রিল নেপালের ভূমিকম্পের পর প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি দলসহ ত্রাণসামগ্রী পাঠানো হয় নেপালে। এছাড়াও দলে সেনাবাহিনীর ছয়টি চিকিৎসক দল ছিলো।

৭.৮ মাত্রার ওই ভূমি কম্পে নেপালে আট হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। গত ১২ মে দ্বিতীয় দফার ভূমিকম্পে প্রাণ হারায় ১শ’-এর বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালপ্রধানমন্ত্রীভূমিকম্পশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ ব্যাংককে ৩৮ হাজার ৯২৯ কোটি টাকা জরিমানা !

পরবর্তী

মির্জা ফখরুলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

পরবর্তী

মির্জা ফখরুলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

তারায় তারায় দীপশিখার গ্র্যান্ড ফিনালের প্রথমপর্ব অনুষ্ঠিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনী

আগস্ট ২৩, ২০২৬

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

আগস্ট ২৩, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT