চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে দেয়া উকিল নোটিসের মূল্য কী?

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:৫৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
আদালত
A A
প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া যে উকিল নোটিস পাঠিয়েছেন তা ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে মন্তব্য করেছেন আওয়ামীপন্থী আইনজীবী আবদুল বাসেত মজুমদার। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন: এসবের কোন মানে নেই।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বলেন: এই নোটিস আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলো আর এখন চলে না।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদে চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রধানমন্ত্রীকে আইনি নোটিস দেয়ার কী আছে? তিনি খবরের কাগজে যা পড়েছেন তাই বলেছেন। আসলে এসবের কোন মানে নেই।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: প্রধানমন্ত্রীর এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বেগম খালেদা জিয়া তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে এই উকিল নোটিস পাঠিয়েছেন। সেই নোটিসে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও তার পরিবারের বিদেশে সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মধ্যপ্রাচ্যে খালেদা জিয়া এবং তার পরিবারের সম্পদ রয়েছে, এমন অভিযোগ ছিল আওয়ামী লীগের। কম্বোডিয়া থেকে এসে গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ও তার পরিবারের বিদেশে সম্পদ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদ সম্মেলনের পর বিএনপি প্রধানমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুল বাসেত মজুমদারখালেদা জিয়াপ্রধানমন্ত্রীবিএনপি চেয়ারপার্সন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT