চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে চীনা প্রেসিডেন্টের ফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২০, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় তার দেশের অভিজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। 

বাসস জানায়, বুধবার প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন শি জিনপিং। সেসময় তিনি বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চীনের অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন।

চীনা প্রেসিডেন্ট এসময় জানান, বাংলাদেশ চাইলে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় অভিজ্ঞ দল পাঠাতে প্রস্তুত রয়েছে চীন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ২৫ মিনিটের ফোন আলাপে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশের সঙ্গে দৃঢ় বন্ধুত্ব বজায়ে রেখে আগামীতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহামারী  করোনা ভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিকভাবে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

মহামারী করোনায় দুই দেশের মেডিকেল সরঞ্জাম প্রেরণ করার কথা স্মরণ করেন এই দুই নেতা।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করে চীনের প্রেসিডেন্ট বলেন, বঙ্গবন্ধুর চীন সফরের মধ্যে দিয়ে চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বের ভিত রচিত হয়। এই বন্ধুত্ব আগামীতে আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শি জিনপিং।

 

 

ট্যাগ: করেনাভাইরাসশি জিনপিংশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সবাই আগে বাঁচুক নিশ্চিন্তে, পরে অনেক নাটক করা যাবে’

পরবর্তী

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অক্ষয় কুমার

পরবর্তী

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অক্ষয় কুমার

আড়াই লাখ মসজিদে ১২২ কোটি টাকা অনুদান

সর্বশেষ

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT