আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দলের সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং আব্দুল লতিফ জনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ শুভেচ্ছা গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক সেকেন্দার আলী, সুশান্ত কুমার বাইন এবং ওহেদুজ্জামান।







