চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোই বিএনপির লক্ষ্য: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেকোন উপায়ে ক্ষমতা থেকে সরানোই বিএনপির লক্ষ্য, এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বেপরোয়া হয়ে গেছে বিএনপি।

আজ রোববার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা বলেন।

ওবায়দুল কাদেরবলেছেন, বিদেশীদের কাছে নালিশ করেও কোন লাভ হয়নি তাদের। দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব।

আজ নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বসুরহাট পৌরসভা বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্প উদ্বোধন করেন তিনি। পরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসন পাবে, বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অতীতেও এমন ভ্রান্তিকর কথা বলেছে তারা। দেউলিয়া রাজনৈতিক দল বিএনপির বিদেশ নির্ভরতাও কোন কাজে আসেনি। নির্বাচনে বাধা দিতে এলে, দেয়া হবে মোক্ষম জবাব।

এসময় বিএনপির রাজনৈতিক লক্ষ্য নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। সুযোগ পেলে বিএনপি দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরনোয়াখালীপ্রধানমন্ত্রীবিএনপিসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমবাপে বিতর্কে পিএসজিকে সতর্ক করেছে ফুটবলারদের সংগঠন

পরবর্তী

সরকার ডিজিটাল নির্যাতন শুরু করেছে: বিএনপি

পরবর্তী
বিএনপি নেতার বক্তৃতা, ডিজিটাল নির্যাতনের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার ডিজিটাল নির্যাতন শুরু করেছে: বিএনপি

ইব্রাহিম প্রেমিকার জ্যাকেট হাতে, ক্যামেরার সামনে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকার জ্যাকেট হাতে ইব্রাহিম!

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT